Headlines

কর অঞ্চল-১২-এর কর পরিদর্শক মিজ্ ইলোরা পারভীন জুঁই-এর সৌদি আরব গমন

পিতার অর্থায়নে বিদেশ ভ্রমণ, সরকারি অর্থের সংশ্লেষ নেই— জাতীয় রাজস্ব বোর্ডের অফিস আদেশ জারি।

ফলোআপ নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন-২ শাখা কর অঞ্চল-১২, ঢাকার একজন কর পরিদর্শককে সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৪ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করেছে। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।

এনবিআর
সংশ্লিষ্ট প্রজ্ঞাপন।

অফিস আদেশ অনুযায়ী, মিজ্ ইলারা পারভীন জুঁই (০১/০১/১৯৮৭), কর পরিদর্শক, সার্কেল-২৪৭, কর অঞ্চল-১২, ঢাকা ১৯৫৯ সালের ছুটি বিধিমালার ৩(১)(২)(বি) বিধি মোতাবেক নির্ধারিত শর্তে এ ছুটি পেয়েছেন। তার প্রস্তাবিত ভ্রমণের সময় ২৬ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে ১৪ দিন।

আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার পিতা ভ্রমণের যাবতীয় ব্যয়ভার বহন করবেন। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে ব্যয়িত অর্থের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান অনুসরণের শর্ত দেওয়া হয়েছে।

এ ছাড়া অনুমোদিত বহিঃবাংলাদেশ ছুটি কোনো অবস্থাতেই বর্ধিত করা যাবে না এবং ছুটিকালীন বেতন-ভাতা বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট আরেকটি প্রজ্ঞাপন থেকে ২০২৫ সালে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের খবর জানা যায়।

কর অঞ্চল-১২
সংশ্লিষ্ট প্রজ্ঞাপন।

কর পরিদর্শক ইলোরা পারভীন জুঁই-এর নামে যুক্তরাষ্ট্র ভ্রমণের আরেকটি প্রজ্ঞাপন পাওয়া যাচ্ছে চলতি বছরের শুরুতে।

ইলোরা পারভীন জুঁই

 

২০১৯ সালে পদোন্নতি পেয়ে তিনি কর পরিদর্শক হন বলে জানা যায়।

ইলোরা পারভীন জুঁই
Elora Jui নামের এই ফেসবুক আইডিটি কর পরিদর্শক ইলোরা পারভীন জুঁই-এর বলে ফলোআপ নিউজ নিশ্চিত হয়েছে। তবে সেখানে তার কোনো ছবি প্রদর্শিত নেই। একইসাথে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা কোনো কর্মকর্তার যুক্তরাষ্ট্রে সন্তান থাকার বিষয়টিও পরিষ্কার নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বক্তব্য জানতে চাইবে ফলোআপ নিউজ।