ঢাকা উত্তর বন্ড কমিশনারেটঃ ওয়েব পোর্টালে কর্মকর্তাদের ছবি প্রকাশ কি ঐচ্ছিক বিষয়?
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় সহজলভ্য করতে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দেওয়া হলেও কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা উত্তর)-এর অফিশিয়াল ওয়েবসাইটে মিলল উল্টো চিত্র। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো পূর্ণাঙ্গ তালিকা তো নেই-ই, বরং যে কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে, তাদের তথ্য ও ছবি প্রদর্শনে চরম অবহেলা ও বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। সরেজমিনে ওয়েবসাইটটি পর্যালোচনা করে…
