ওরা নিষ্ঠুর-নির্দয়, ওদের আমি চিনি
এরা নিষ্ঠুর-নির্দয়-দুবৃত্ত, এরা আক্রমণ করে, এরা হত্যা করে, এরা রোদপোহানো কুকুর ছানাটাকেও হাতে তুলে আছাড় দেয়। বর্বরতাই ওদের খেলা, ওদের আনন্দ। ওদের আমি চিনি।
এরা নিষ্ঠুর-নির্দয়-দুবৃত্ত, এরা আক্রমণ করে, এরা হত্যা করে, এরা রোদপোহানো কুকুর ছানাটাকেও হাতে তুলে আছাড় দেয়। বর্বরতাই ওদের খেলা, ওদের আনন্দ। ওদের আমি চিনি।
♣♥♦ ঈশ্বরও এক তুমিও এক! এ জীবন এমনই থাক! ♣♥♦ গণ্ডি কেটে আসতে পারো? আকাশ হতে পড়তে পারো? আমায় ভালো বাসতে পারো? পারো না। ♣♥♦ যদি আমার দুঃসাহস হতো, স্বপ্ন ক্ষণিক সত্যি হতো! হয়ত ফাঁসির দণ্ড হতো, তবু যদি এভাবে কিছু প্রেম হতো! ♣♥♦ একদিন তুমিও ঠিক বৃদ্ধ হবে, একদিন তুমিও এমন…
♣ পাথরেরও কান্না আছে, গোপন শিরায় শিরায় দুঃখ আছে, জানে না মানুষ, জানো না প্রিয়তা তুমিও। মাইকেল এঞ্জেলো জানে, জানে এমন এক কবি। ♣ মৃত্যু এসে গুণগুণ করে আমার কানে কানে, মৃত্যু এসে দাবি করে তার শ্রেষ্ঠত্ব, নির্ভিক করে আমাকে ভালোবাসতে চায় করুণ মৃত্যু! জীবনের চেয়ে নাকি মহৎ, জীবনের চেয়ে নাকি বিশাল সে, মৃত্যুই নাকি…
যখন সময় হবে, ঠিক চলে যাব এইসব চক্রবুহ্য ভেদ করে– গরাদের সারি, ভারি বুটের পাহারা, আকাশের পরে চিলের নজরদারি, সব ফাঁকি দিয়ে বেরিয়ে যাব, জোনাকির মতো– মরুর প্রান্তে লু হাওয়ার সাথে মিশে! লাভ নেই সময়ের এতটা হিসেব কষে! শাহিদা সুলতানা
তখনি দরজা খুলো– আমাদের আয়ু বড় কম! মদির অলসতা যদি ভর করে, ফিরে যেতে হবে। রূপোলী নকশা কাটা খাম তোমাকে দেবার পাব না সময়। কাব্যগ্রন্থঃ কলাবতী ফুল
প্রিয়তমা, তুমি তো জানো আমি কী চাই, জানো না বুঝি? তবু কেন শুধু প্রেমিক হতে বলো! প্রিয়তমা, উঁকি দিয়ে দেখি বিস্ময়ে, একটি সাপ, নিস্তেজ হয়ে তোমার পাশে ঘুমায়। দুটো ব্যাঙ, ওরা সম্মিলনে তোমার বুকে হুমড়ি খায়। একটু দূরে বাঘ-সিংহ হামাগুড়ি দেয়। এভাবেই সভ্যতার পর সভ্যতা জন্ম নেয়।
দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হওয়া মানুষগুলোকে হালকাভাবে একটু কোপানো যায় না? না মানে, আমি শান্তির পক্ষের লোক। আমি রোজ সকালে মুখ ধুয়ে বাসে ঝুলি, রোজ দুপুরে ঘুম আসলেও কাজ করি, রোজ সন্ধ্যেয় সূর্যাস্ত না দেখে রুটিন দেখি, রোজ রাতে ঘুমানোর আগে প্রার্থনা করি। তাই আমি শান্তির পক্ষে স্লোগান দিই, “দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হওয়া মানুষগুলোকে হালকাভাবে একটু…
♠ জানি আকাশ হতে পড়বে না কোনো রাণী, রাজ্য বা তোমায় পাবার মূলধন। তবু শূন্যের সাথে পরিণয়, শৈর্যে বীর্যে বেঁচে থাকার অভিনয়। রোজ কিছু পরিবর্তন- এই যেমন, আরো একটা কবিতা বা গদ্য রচনা, মুহুর্মুহু আনমনা, মনে মস্তিষ্কে সত্যের আনাগোনা। কী মানে এসবের? শুধু শুধু গড়মিল হয় ছোট্ট এ জীবনের। এর চেয়ে ভালো খাদ্য ভালো, এই…