দক্ষিণ বন্ডে আইয়ুব ব্রাদার্স: ১৫ বছরের বন্ড সুবিধা, রাসায়নিক আমদানি ও রপ্তানির হিসাব কোথায়? শত শত ট্যানারিতে যাচ্ছে এসব রাসায়নিক কীভাবে?
নিজস্ব প্রতিবেদক চামড়া শিল্পের জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিকের বড় চালান আমদানি করছে হেমায়েতপুরের আইয়ুব ব্রাদার্স ট্যানারি লিমিটেড। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের বন্ড সুবিধার আওতায়। অথচ প্রশ্ন উঠছে— বন্ড সুবিধায় আমদানি করা এসব রাসায়নিকের শেষ গন্তব্য কোথায়? প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স নম্বর 736/CUS-PBW/2011, ইস্যুর তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১। ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের…
