লেখক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবীর প্রয়াণ
চলে গেলেন ‘হাজার চুরাশির মা’ তথা জনপ্রিয় লেখিকা মহাশ্বেতা দেবী। বৃহস্পতিবার দুপুর তিনটা ১৭ মিনিটে দক্ষিণ কলকাতার বেলেভিউ নার্সিংহোমে মারা যান। গত দেড় সপ্তাহ সময় ধরে তিনি কিডনি সহ অন্যান্য বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন। জনপ্রিয় লেখিকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাহিত্য অঙ্গণ, শিল্পী এবং পাঠক মহলে। বৃহস্পতিবার দুপুর ৩.১৭ মিনিটে দক্ষিণ কলকাতার বেলভিউ…
