Headlines

অভিযোগঃ নিজস্ব সাবস্টেশন ছাড়াই চলছে বহু বহুতল ভবন ও লিফট, মাসোহারায় টিকে আছে অবৈধ বিদ্যুৎ সংযোগ?

স্টাফ রিপোর্টার | FollowUpNews রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় উচ্চক্ষমতার বিদ্যুৎ ব্যবহারকারী বহুতল ভবনের সংযোগ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রযোজ্য প্রযুক্তিগত শর্ত অনুযায়ী নিজস্ব সাবস্টেশন বা ট্রান্সফরমার স্থাপনের প্রয়োজন থাকা সত্ত্বেও বহু ভবন সরাসরি বিদ্যুৎ বিতরণ লাইনের সংযোগ ব্যবহার করে লিফট, গভীর নলকূপ, পানির পাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কেন্দ্রীয় আলোকসজ্জা এবং অন্যান্য উচ্চক্ষমতার বৈদ্যুতিক যন্ত্র…

Read Full News
ঢাকা কাস্টমস্ হাউজ

ঢাকা কাস্টমস হাউসে শুল্ক ফাঁকির সুযোগ কোথায় তৈরি হয়? সিদ্ধান্তের পাঁচ ধাপে বাড়ছে জবাবদিহির প্রশ্ন

বিশেষ প্রতিনিধি | FollowUpNews বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশবন্দরভিত্তিক কাস্টমস স্টেশন ঢাকা কাস্টমস হাউস। প্রতিদিন কোটি কোটি টাকার আমদানি ও রপ্তানি পণ্য এই কাস্টমস হাউসের মাধ্যমে ছাড় হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানকে ঘিরে চোরাচালান, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, আন্ডার-ইনভয়েসিং, নিষিদ্ধ পণ্য ছাড় এবং দুর্নীতির নানা অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড…

Read Full News

নির্বাচনে ডিসি থাকা ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ ।। বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী যুগ্ম সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের এই অবসরে পাঠানো হয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরিকাল ২৫ বছর…

Read Full News
কাস্টমস্ কর্মকর্তা

উপকমিশনার তানজিলা ইয়াসমীন বললেন, ভ্যাট আইন এবং আদায় প্রক্রিয়া নিয়ে তিনিও অস্বস্তিতে থাকেন

গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের টঙ্গী বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার তানজিলা ইয়াসমীন বলেছেন, দেশের বর্তমান ভ্যাট আইন এবং আদায় প্রক্রিয়া নিয়ে তিনিও অনেক সময় অস্বস্তি অনুভব করেন। সম্প্রতি FollowUpNews-এর সঙ্গে দীর্ঘ আলোচনায় তিনি বলেন, ভ্যাট ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো অধিকাংশ ব্যবসায়ীর আইন, বিধিমালা ও প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা। তিনি বলেন, অনেক…

Read Full News
পরোক্ষ কর

ভ্যাট নাকি ভয়ের কর? ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অমানবিক এক বাস্তবতা

বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য ছিলো রাজস্ব বৃদ্ধি, ব্যবসাকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করা। কিন্তু বাস্তবে দেশের অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর অভিজ্ঞতা বলছে, ভ্যাট আজ অনেক ক্ষেত্রেই রাজস্ব আদায়ের একটি নীতি নয়; বরং জটিল আইন, প্রশাসনিক অনিশ্চয়তা এবং উচ্চ পরিপালন ব্যয়ের এক গোলকধাঁধা।…

Read Full News
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট

কাস্টমসের অদৃশ্য প্রভাববলয়: সিএন্ডএফ, ফ্রেইট ফরোয়ার্ডিং ও আমদানি বাণিজ্যে স্বার্থের সংঘাতের অভিযোগ

বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে কাস্টমস, সিএন্ডএফ (Clearing and Forwarding) এজেন্ট এবং ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠান— এই তিনটি খাত পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। আইন অনুযায়ী এদের প্রত্যেকের ভূমিকা পৃথক এবং একে অপরের ওপর প্রয়োজনীয় নজরদারি থাকার কথা। কিন্তু সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক ও খাতসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের অভিযোগ— বাস্তবে এই বিভাজন অনেক ক্ষেত্রেই অস্পষ্ট হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, কাস্টমস বিভাগের…

Read Full News
পানগাঁও কাস্টমস্

পানগাঁও কাস্টমসের কমিশনারের বক্তব্যে নতুন প্রশ্নঃ অবৈধ মোবাইলের দায় কি শুধু বিটিআরসির?

নিজস্ব প্রতিবেদক | FollowUpNews পানগাঁও কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ বশির আহমেদ বলেছেন, অবৈধ মোবাইল ফোনের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানে। কিন্তু তার এই বক্তব্য নতুন একটি মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে— অবৈধ মোবাইল ফোন যদি দেশে প্রবেশ করেই থাকে, তাহলে সেগুলো কাস্টমসের নজর এড়িয়ে কীভাবে এলো? এ দায় কি শুধু বিটিআরসির, নাকি কাস্টমসেরও? বাংলাদেশে…

Read Full News
পানগাঁও কাস্টমস্ হাউজ

পানগাঁও কাস্টমস হাউজ: তথ্য চাইতে গিয়ে ফলোআপ নিউজ পড়লো প্রশাসনিক গোলকধাঁধায়

নিজস্ব প্রতিবেদক | FollowUpNews সরকারি দপ্তরগুলোতে তথ্যপ্রাপ্তি সহজ করার কথা বারবার বলা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই চিত্রটি ভিন্ন। পানগাঁও কাস্টমস হাউজে তথ্য সংগ্রহ করতে গিয়ে ফলোআপ নিউজ-এর সম্পাদক এমনই এক প্রশাসনিক গোলকধাঁধার মুখোমুখি হয়েছেন, যেখানে এক কর্মকর্তা আরেক কর্মকর্তার কাছে পাঠিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো দায়িত্বশীল ব্যক্তি প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি। অনুসন্ধানের শুরুতে পানগাঁও কাস্টমস…

Read Full News