Headlines
তবু দেখতে পাই

তবু দেখতে পাই

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে  ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পাই। কপটতা, প্রতারণা, নৈরাজ্য আর নিষঠুরতার রকমফের দেখতে পাই।  দেখি অন্ধত্ব, অহমিকা আর অকারণ সব আয়োজন। বুঝতে পারি না এর মধ্যে কারো কারো শুধু ভালো হয়ে গাব গাছে চিপটে থাকা শাঁমুকের মতো বেঁচে থাকার কী প্রয়োজন?   ঘাপটি মারা মানুষ এরা, নির্লজ্জ্ব, নৃশংস  আর সংকুচিত মানুষ এরা-…

Read More
বুড়ো ও চিত্রকর

বুড়ো ও চিত্রকর ।। প্লাবন ইমদাদ

সরু গলির বাক ঘুরতেই একটা দ্রুতগামী রিক্সাকে সাইড দিতে গিয়ে কুনুইটা পাশের পুরোনো দেয়ালে ঠেকলো। সাথে সাথেই ঝুম করে একদলা প্লাস্টার খসে পড়লো। বয়েসী চশমার মোটা কাচের ওপাশ থেকে সাদা ভুরুময় চোখজোড়া অমনি কেমন শূন্যতা ভরে তাকালো প্লাস্টার খসা দেয়ালের দিকে। একটা তৃষ্ণার্ত কাক গগনবিদারী আর্তনাদে উড়ে গেল দূরের ছাদ থেকে। কনুইটা মুছতে মুছতে বাক…

Read More

দস্যু দিয়ে হালচাষ

হালচাষ   ভিখিরিকে দেখলাম- টাকা না দিলে সে অভিশাপ দেয়, মানে ভয় দেয়; সে আমার বংশ নিব্বংশ হওয়ার ভয় দিলো। গেলাম পূজারীর কাছে সে বলল, সবকিছু দান করে দিতে মন্দিরে, তাহলে মিলবে পরিত্রাণ। আমি ফিরে আসলাম, বাছাই করতে বসলাম, কোনটা আমি বেছে নেব? এখনও আমার সামনে বিস্তর অপশন- রাজনীতিক, ব্যবসায়ী, পূজারী, ভিখিরি নাকি মাস্তান? রাজনীতিক,…

Read More
Guava tree

ঢিল ।। শাহিদা সুলতানা

বেলা উঠেছে অনেক্ষণ। কিন্ত আজ আর কিছুতেই উঠতে ইচ্ছে করে না পারুলের । কতই বা বয়স হবে ওর। বড়জোর নয় বা দশ। অভাবের সংসারে পুষ্টিহীনতায় শরীরও বাড়েনি একদম। এখনো তাকে নিতান্তই শিশু মনে হয়। প্রতিদিন সকালে পারুলের কিছু নির্দিষ্ট কাজ থাকে । বিছানা কাঁথা ভাঁজ করে চালের আড়ায় তুলে রাখা, মুরগীর ঘর খুলে দুটি বাচ্চা…

Read More
তালা ও চাবি

তালা ও চাবি ।। অলভ্য ঘোষ

চার হাজার বছর আগে মিশরীয়দের তালা-চাবির ব্যবহার জানা ছিল। তালা চাবির সংসার মানব সভ্যতার হাত ধরে প্রাচীন কাল থেকে চলে আসছে। এমনি এক তালা আর চাবি সোনার সংসার করছিল। তাদের ভাব ভালোবাসার অন্ত ছিল না। সম্পর্ক ছিল এত মজবুত যে তাদের সুখ চুরি ডাকাতি হবার কোনো সম্ভাবনা ছিল না। সন্ধ্যে বেলা অফিস থেকে ফিরত চাবি;…

Read More
Shahida Sultana

জাতিস্মরের স্মৃতি ।। শাহিদা সুলতানা

তোমাকে ভেবে নেবো এক জাতিস্মরের স্মৃতি, অসংখ্য ঘটনা প্রবাহ যেমন সরে যায়, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির রিলের মত। কোনো এক জন্মে কোনো চাঁদ সদাগর বলেছিল বানিজ্য শেষে এনে দেবে এক পূর্ণচন্দ্রের রাত, বোধিসত্বের সিদ্ধার্থ জাতিস্মরের রুপে ফিরে আসবে আরেক জাতিস্মরের ঘরে সেই পূণ্যরাতে, কোন এক অধরা মায়াহরিনীর মন বশীকৃত হবে অমরত্বের সফল মৃগয়ায়। সেই থেকে কতো অসংখ্য…

Read More
আমার গ্রাম

পর্ব ১: বিস্ময়ের সে দিনগুলি

আশ্রয়হীন, প্রশ্রয়হীন, অনিয়মিত জীবনযাপন মানুষকে যে শেষ পর্যন্ত অকাল মৃত্যুর দিকে নিয়ে যায় তার অকাট্য প্রমাণ হচ্ছেন আমার পিতা। আমি সজ্ঞানে ‘বাবা’ শব্দটি ব্যবহার না করে ‘পিতা’ শব্দটি ব্যবহার করি। কারণ, ‘বাবা’ শব্দটি আমার মুখে আসে না। মনে আছে, তখন হয়ত আমি ক্লাস থ্রি অথবা ফোরে পড়ি, থ্রিই হবে। ওনাকে একবার পুলিশে ধরল, ঠাকুর বাড়ির…

Read More
বাংলাদেশ

রোজ নামচা-১ // দিব্যেন্দু দ্বীপ

রাস্তা সমতল না। ভারী গাড়ি চলতে চলতে রাস্তার দুইপাশ ডেবে গিয়ে মাঝখান উচু হয়ে গেছে, ফলে চাইলেও বাস ছোট গাড়িগুলোকে সহজে সাইড দিতে পারে না। রাস্তার পাশের মাটি এবং রাস্তার মধ্যে এক বিঘত উচু নিচু, ফলে ভ্যান গাড়িগুলোকে সহজে চাকা নামাতে পারে না। খুবই দুর্ঘটনাপ্রবন রাস্তা এখন বাগেরহাট-পিরোজপুর সড়কটি। প্রচুর ব্যাটারি চালিত ভ্যান চলে এই…

Read More