Headlines
মতিন মোহাম্মদ

অধমের তীর্থ দর্শন // মতিন বাঙালি

লুৎফর সৌখিন পর্যটক। শখ তার ঘুরে বেড়ানো। বিভিন্ন স্থান ঘুরে দেখতে তার ভীষণ ভালো লাগে। বিশেষ করে সে স্থানে যদি অনেক প্রাচীন গাছ থাকে তো কথাই নেই। আর যদি সেটা হয় কোনো পুরণো বিল্ডিং, তাহলে সে নাওয়া-খাওয়া বাদ দিয়ে সেখানেই ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন কাটিয়ে দিতে পারবে। দেশ-বিদেশে ভ্রমণ করবার জন্যে সে তার…

Read Full News
অমরাবতী

ছোটগল্প: খোঁজা // মতিন বাঙালি

আবুল সপ্তাহের ছ দিন কাজ করলেও সপ্তম দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন শুক্কুরবার কোনো কাজ করে না। সপ্তাহের অন্য দিনগুলো তার মালিকের, কেবল শেষ দিনটি অর্থাৎ শুক্কুরবার তার নিজের। অফিসে যত কাজই থাক না কেন, এ দিনটা সে ছুটি কাটাবে। ঘরে বসে নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চায় সে এ দিনটা। বুড়িগঙ্গার পাড়ে লঞ্চঘাটের রেলিং…

Read Full News

বিমূর্ত বৈরাগ্য ।। অনুপম শেখর

শ্রাবণের বৃষ্টিভেজা বাতাস জানালার বন্ধ কপাটে ধাক্কা খায় হঠাৎ। দেয়ালঘড়ির কাটাগুলো অবিরাম ঘুরছে । মগজের ভেতর কিছু এলোপাথাড়ি শব্দ মাতালের মত টলতে থাকে। চোখ বন্ধ করলেই যেন দেখতে পাই নীলাভ একটি আলোর রশ্মি। তারপর আমি পেছনের অন্ধকারে লেপ্টে যাই আবারও। ঘর আর পথ দুদিক থেকে টানতে থাকে আমায়; আমি মাঝখানে বসে পড়ি অসহায়ের মত। শুনতে…

Read Full News

প্রিয় কবিতাঃ মানুষ ।। কাজী নজরুল ইসলাম

মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান— মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।         ‘পূজারী, দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল!’ স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়! জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র,…

Read Full News

কবিতা // শাহিদা সুলতানা

    তুমি আর কোন দিন এসো না এখানে– ঝরা পাতা উড়ে গেছে, চৈতালী চাঁদ বসে আছে ঝড়ের পরের নিস্তব্ধ জোছনা নিয়ে তোমার অপেক্ষায়! তুমিও পেরিয়েছ এক বিরান উপোষী সমূদ্র, সবুজ ডাংগা থেকে বহু বহু দূরে- নক্ষত্রের রাতে রাতে তোমাকে হয়তোবা শুনিয়েছে গান কোন কোন অরুন্ধতী তোমার একলা বেলায়, বিরান শূন্যতায় সেই সুরে তোমার কল্পনা…

Read Full News
শাহিদা সুলতানা

ঠিকানা ।। শাহিদা সুলতানা

লোভাতুর আগ্রহে খুলেছি ডাকবাক্স– একটিও চিঠি আসেনি এই বিরান ঠিকানায়! মাচার কঙ্কালে উই মাটির আস্তর বলে দেয় এখানে ছিল না কেউ বহুদিন ধরে। দীর্ঘ ভ্রমনের পর জীর্ণ মালগাড়ি এসে থামে শেষের ডেরায়– এবারতো নামতেই হবে! শাহিদা সুলতানা উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার Innovation Specialist, Access to Information(a2i) Project, PMO at Bangladesh civil service

Read Full News
Dibbendu Dwip

ক্লান্ত আমায় গভীর ঘুমে ঘুমোতে হবে

মৃত্যু এসে হাত পা ছড়িয়ে বসে আছে বারান্দায়, গম্ভীর স্বরে মাঝে মাঝে আমাকে তাড়া দিচ্ছে। আমি তাকে চিনতে পারি না, আবার এটা নিশ্চিত— সে কোনো পুলিশের লোক না, কোনো সন্ত্রাসীও না, আমি তাকে চিনতে পারছি না। আমি মোটেও তৈরি না, আমার সন্তান আমাকে ছাড়তে চায় না, আমিও তাকে ছাড়তে চাই না এখনই; ও কথা বলে…

Read Full News

এখনও সে সময়টা আসেনি ।। অনুপম শেখর

এখনও সে সময়টা আসেনি। অপেক্ষা করে আছি যেন বদ্ধভূমীর শকুনের মত। এখনও সে সময়টা আসেনি। সেই সময়টা এখনও আসেনি, যে সময়টা আমার নিজের একান্ত ব্যক্তিগত। দিন আসে দিন যায়। রাত আসে ভোর হয়। এভাবেই কেটে গেছে প্রায় আড়াইটা যুগ। একই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবী। দিনেদিনে তার কতটা বদলেছে রূপ! তবু আজও সেই সময়টা আসেনি।…

Read Full News