Headlines
ছোটগল্প

ছোটগল্প: দূরদর্শিতা // দিব্যেন্দু দ্বীপ

থানচি উপজেলার একটা দুর্গম গ্রাম— রিডং। গত তিনমাস ধরে আসলাম সাহেব এই গ্রামে আছেন সপরিবারে। এখন তো দেশে ভয়ঙ্কর সংকটকাল, তবু আসলাম সাহেব এবং তার পরিবার নিশ্চিন্তেই আছেন। আসলাম সাহেব এই গ্রামে এসে বসবাস করায় রিডং গ্রামবাসীও খুব খুশি—কিছু পেলে যেমন সবাই খুশি। যারা অখুশি হওয়ার কথা ছিল, তারা শুরুতেই ভালোভাবে সাহেবের আশীর্বাদপ্রাপ্ত হয়েছে।   আপনাদের…

Read Full News
মা বাদুর

(১) ভালোবাসার গল্প: আটকে পড়া মা বাদুরটাকে মুক্ত করে দিলাম // তনিমা জামান

গতরাতে ঝড়-বৃষ্টিতে একটি বাদুড়  এসে আটকে গিয়েছিল আমাদের বাগানের জালে, বুকে তার বাচ্চাটা তখনো মায়ের স্তন কামড়ে ছিল, আর দুধ পান করছিল। দুপুরে একজন ঐ পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় এ দৃশ্য। সে বলার পর আমি গিয়ে দেখি, তারপর আব্বুকে ডেকে দেখাই। আব্বু এসে দেখে বাদুড়টাকে জাল কেটে বের করে, আমি আব্বুকে সাহায্য করি।…

Read Full News
নির্মূল কমিটি

করোনার এ দুর্যোগকালে চিকিৎসা সহায়তা দিতে নির্মূল কমিটির চিকিৎসক প্যানেল গঠন

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লক ডউন চলাকালে ঘরে থেকে অসুস্থজনের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহয়তা কমিটি। কোভিড সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুবিধার্থে আমাদের কমিটির উদ্যোগে প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষের ১০৮ জন চিকিৎসকের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। পরামর্শক…

Read Full News
গার্মেন্টস্ সেক্টর

শ্রমিকের চর্বি পুড়িয়ে এরা টাকার কুমির হয়েছে // আলী আকবর টাবী

কর্মজীবনের শুরুতে একটি সুইজারল্যাণ্ডের কোম্পানীর (এসজিএস) মাধ্যমে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত হয়ে পড়ি । এক সময় আমার দুই অনুজপ্রতিম বন্ধু বুলবুল ও তুহিন সহ গার্মেন্টস ব্যবসা শুরু করি। আমাদের একটি ফ্যাক্টরী ছিল। সঠিক সময়ে শিপমেন্টের জন্য প্রায় সারা বছরই ওভারটাইম করানো হত। ওভারটাইমের জন্য আমরা নাস্তা দিতাম ডিম, কলা ও পাউরুটি। এক সময় খেয়াল করলাম…

Read Full News

আমার যত ভুল: বন্ধুকে লেখা খোলা চিঠি

কী পরিমান ডিসাইডেড ছিলাম আমি, ডিপার্টন্টে পড়াশুনা করতাম না, ক্লাস করতাম না, শুধু একটা চিন্তা থেকে যে, আমি তো বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক হব না, অনার্স পাশ করেই একটা চাকরি নিয়ে গ্রামে চলে যাব। তাহলে আর ক্লাস পড়াশুনা করে লাভ কী! চিন্তা যে একেবারে ভুল ছিল তা কিন্তু নয়। আমার প্রয়োজন ছিল পারিবারিক দায়িত্ব পরিপূর্ণভাবে শেষ করা।…

Read Full News
আমার আমি

আমার আমি: টুকরো গল্প

বের হইছিলাম ঈশপের জন্য খেলনা কিনতে। যে দুএকটা দোকান বনশ্রীতে খোলা আছে, তারা দাম চায় উল্টাপাল্টা, অগত্যা গাড়ি না কিনে কিনলাম একখান ম্যাজিক স্লেট। সেখানেও ঝামেলা, পিছনে স্টিকার লাগানো, তাতে লেখা ১৫০/=, সামনের স্টিকারে লেখা ১৭০/=, বললাম, ভাই, আপনারা পিছনের স্টিকারটা খুলতে ভুলে গিয়েছেন। লজ্জ্বা পাইলো বলে মনে হলো না, এটা ভালো আলামত যে, চোর…

Read Full News

পলিশ করা সাদা চালের ভাতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বাঙালির প্রধান খাদ্য ভাত। সারাদিন বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার পরও একবেলা ভাত না খেলে প্রতিটি বাঙালিরই মনে হয়, কিছুই খাওয়া হয়নি। ফলে ভাতের ক্ষেত্রে বাঙালির পুষ্টিচাহিদা পূরণের চেয়ে মনস্তাত্ত্বিক চাহিদা বেশি কাজ করে। এ প্রবণতা বাংলার মধ্যবিত্ত থেকে বিত্তহীনদের মধ্যে হাজার বছর ধরে বিরাজমান। শুধু ভাত নয়, এ দেশে ধানভিত্তিক বিভিন্ন খাদ্যসামগ্রীর…

Read Full News
ভাপে সেদ্ধ চিংড়ী

বাগেরহাট জেলার একটি মজার খাবার: চিংড়ী মাছ ভাতে

এক সময় বাগেরহাট জেলার খাল এবং নালাগুলোতে প্রচুর দেশী চিংড়ী মাছ পাওয়া যেত। এখনো সুন্দরবন অঞ্চলে চিংড়ী মাছ পাওয়া যায়। ফলে চিংড়ী মাছের বিভিন্ন পদ খাওয়ার অভ্যেস বাগেরহাটবাসীর রয়েছে। এর মধ্যে একটি বিশেষ পদ হচ্ছে চিংড়ী মাছ ভাতে। ‘ভাতে’ আর ‘ভর্তা’ কিন্তু এক নয়। ভর্তা খাওয়া মানে সেদ্ধ করে বা না করে বেটে খাওয়া, কিন্তু…

Read Full News