ফুটবল বিশ্বকাপ এবং আমার শৈশব ।। দিব্যেন্দু দ্বীপ
’৯৮ সালে কোয়ার্টাল ফাইনালে হল্যান্ডের কাছে আর্জেনটিনা হেরে যাওয়ার পর বাড়িতে এসে (মামাবাড়ি) দরজা দিয়ে কেঁদেছিলাম! সে আবেগ আর ধরে রাখতে পারলাম কই!! আমি আর্জেন্টিার সার্পোর্টার হই ৯০/৯১ সাল থেকে। তখন খেলা বোঝার মতো আমার বয়স নয়। তবে একটা বাক্য মনে গেঁথে গিয়েছিল। আমাদের বাড়ি একেবারে পাড়া গায়ে হলেও মাঝে মাঝে পত্রিকা আসত। [বাবা বাগেরহাট…
