অনেক সম্পদশালী দেশ “রিসোর্স কার্স” বা সম্পদ–অভিশাপের শিকার হয়েছে। হঠাৎ বিপুল অর্থ আসার ফলে কোথাও দুর্নীতি বেড়েছে, কোথাও উৎপাদনশীল খাত দুর্বল হয়েছে, কোথাও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। নরওয়ে উল্টো পথ নেয়। তারা সিদ্ধান্ত নেয়—আজকের তেলের অর্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। সেই লক্ষ্যেই তৈরি হয় সরকারি বৈশ্বিক পেনশন তহবিল। এই তহবিল বিশ্বের হাজার হাজার কোম্পানিতে বিনিয়োগ করে, ফলে নরওয়ের আয় শুধু তেলের ওপর নির্ভরশীল থাকেনি।
তেল থেকে ট্রিলিয়ন: নরওয়ের উত্থান ও ভারতের নতুন কূটনৈতিক হিসাব
