Headlines

চিকিৎসার জন্য ভারত যাওয়ার অনুমতি পেলেন কর পরিদর্শক সাবরিনা আক্তার

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-২৫ এর কর পরিদর্শক মিজ সাবরিনা আক্তারকে চিকিৎসার জন্য ভারত ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এনবিআরের কর প্রশাসন-২ শাখার দ্বিতীয় সচিব মোঃ আনিসুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, কর অঞ্চল-২৫ এর সার্কেল-৫৩৭-এ কর্মরত কর পরিদর্শক সাবরিনা আক্তারকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ থেকে ১৫ দিনের বহিঃবাংলাদেশ (অর্জিত) ছুটি মঞ্জুর করা হয়েছে। আবেদনকারী মিজ সাবরিনা আক্তার নিজে এবং তার সন্তানের চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমন করবেন।
ছুটির উল্লেখযোগ্য শর্তাবলি:
যাবতীয় ব্যয়ভার: এই ভ্রমণে তার স্বামী মোহাম্মদ শাহ আলম কিরণ ও দুই সন্তান সঙ্গে থাকবেন। ভ্রমণের যাবতীয় ব্যয় তিনি নিজস্ব সঞ্চয় থেকে বহন করবেন এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
বেতন-ভাতা: ছুটিকালীন তিনি বাংলাদেশি মুদ্রায় বেতন ও ভাতাদি গ্রহণ করবেন।
অবস্থান ও সময়সীমা: অনুমোদিত ছুটির অতিরিক্ত সময় বিদেশে অবস্থান করা যাবে না।
আয়কর রিটার্ন: এই ভ্রমণে ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট করবর্ষের আইটি-১০ বিবি (IT-10BB) ফরমে অবশ্যই প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য, নির্ধারিত ছুটির বিধিমালার আওতায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।