Headlines

কচুয়ার বাধালে জামায়াত-শিবির চক্রের গোপন তৎপরতা

শিবির

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গিয়েছে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল বাজারে পর্দার আড়ালে জামায়াত-শিবির চক্র সভা এবং বিভিন্ন ধরনের পরিকল্পনায় লিপ্ত রয়েছে। তারা বাধাল বাজার সহ আশেপাশের কয়েকটি গ্রামে তৎপর। নাম প্রকাশে অনিচ্ছুক বাধাল বাজারের একজন তরুণ রাজনীতিক জানিয়েছেন যে, এরা যেকোনো সময় শো ডাউন সহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে— এ চক্রটিকে যারা মদদ দিচ্ছে তারা অনেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। অনুসন্ধানে একজন কন্ড্রাকটর এবং বাধাল বাজারের কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে এসেছে।