Headlines

এই মেঘনা আলমরা আসলে কারা? সুখ পরী, কিন্তু দেশের দুঃখে তাদের কাজটা কী?

Actress
মডেল
সাবেক মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলো আদালত।

সেলিব্রিটি থেকে জননেতা: মেঘনা আলমদের উত্থানের গল্প

সৌন্দর্য প্রতিযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যম, বিতর্ক ও রাজনৈতিক পরিচয়— কোন পথে তৈরি হচ্ছে নতুন ‘জনপরিচিতি’?

মেঘনা আলম আসলে কে?

এই প্রশ্নের উত্তর দিতে গেলে তাকে কোনো একটি পরিচয়ে আটকে রাখা কঠিন। একসময় সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি, পরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা, এরপর রাজনৈতিক নেতৃত্বের প্রশিক্ষক হিসেবে পরিচয় এবং শেষ পর্যন্ত সরাসরি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ— তার পথচলায় পরিচয়ের একাধিক স্তর দেখা যায়।

২০২৬ সালের জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ৬০৮ ভোট পান।

কিন্তু প্রশ্নটি শুধু নির্বাচনী ফলাফলের নয়।

একজন সৌন্দর্য প্রতিযোগিতার পরিচিত মুখ কীভাবে জাতীয় রাজনীতির প্রার্থী হয়ে ওঠেন?

আর তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন—

সামাজিক জনপ্রিয়তা আর জনসেবার মধ্যে পার্থক্য কোথায়?

সৌন্দর্য থেকে সামাজিক পরিচিতি

মেঘনা আলমের জনপরিচিতির প্রাথমিক ভিত্তি তৈরি হয় সৌন্দর্য প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০২০ সালে তিনি Miss Earth Bangladesh হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে Miss Bangladesh Foundation-এর চেয়ারপারসন হিসেবেও তার পরিচয় সামনে আসে।

এটি কোনো অপরাধ নয়।

সৌন্দর্য প্রতিযোগিতা থেকে উঠে এসে কেউ যদি সামাজিক কাজ করেন, সেটি অবশ্যই ইতিবাচক।

কিন্তু সাংবাদিকতার প্রশ্ন হতে পারে—

সৌন্দর্যের পরিচিতিকে সামাজিক পুঁজিতে রূপান্তর করার পর সেই পুঁজির বিনিময়ে সমাজ কী পেল?

কারণ পরিচিতি নিজেই জনসেবা নয়।

সামাজিক কাজের হিসাব কোথায়?

মেঘনা আলম সামাজিক ও নারী নেতৃত্বের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরিচয় দিয়েছেন। পরবর্তী সময়ে তিনি নিজেকে রাজনৈতিক নেতৃত্বের প্রশিক্ষক হিসেবেও পরিচয় দেন।

তাহলে প্রশ্ন ওঠে—

  • কতজনকে তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রশিক্ষণ দিয়েছেন?
  • কোন প্রতিষ্ঠানের মাধ্যমে?
  • কতটি প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে?
  • প্রশিক্ষণের অর্থের উৎস কী?
  • নারী নেতৃত্ব তৈরিতে তার উদ্যোগের বাস্তব ফলাফল কী?
  • সামাজিক প্রকল্পের beneficiary কতজন?
  • এসব প্রকল্পে অর্থায়ন করেছে কারা?
  • প্রকল্পগুলোর measurable impact কোথায়?

এসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে— পরিচয়ের পেছনে বাস্তব কাজ কতটা এবং প্রচারণা কতটা।

Actress
গ্ল্যামার থেকে রাজনীতি: পরিচিতিই কি এখন রাজনৈতিক পুঁজি?

বিতর্কও কি পরিচিতির পুঁজি?

২০২৫ সালে মেঘনা আলমকে ঘিরে গ্রেপ্তার ও মামলা জাতীয় আলোচনার জন্ম দেয়। তাকে ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।

ঘটনার ব্যাখ্যা নিয়েও তার নিজের বক্তব্য ছিল ভিন্ন।

অভিযোগের সত্যতা আদালত ও তদন্তের বিষয়।

কিন্তু গণমাধ্যমের জন্য ঘটনাটির আরেকটি দিক গুরুত্বপূর্ণ—

বিতর্কও কখনো কখনো visibility তৈরি করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা ছড়িয়ে পড়ে।
গণমাধ্যমে নাম আসে।
মানুষ পরিচয় জানতে শুরু করে।
অনুসারী বাড়ে।
পরিচিতি রাজনৈতিক পুঁজিতে পরিণত হতে থাকে।

এটাই আজকের Visibility Economy

পরিচিতি থেকে নির্বাচন

এরপর আসে নির্বাচনী রাজনীতি।

একজন মানুষ রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন। নির্বাচন করতে পারেন। জনপ্রিয়তার ভিত্তিতে ভোট চাইতে পারেন। গণতন্ত্রে এর কোনো সমস্যা নেই।

সমস্যা শুরু হয় অন্য জায়গায়—

আমরা কি জনপ্রিয়তাকে যোগ্যতার বিকল্প বানিয়ে ফেলছি?

কারণ একজন মানুষের অনুসারী কতজন— এটি তার সামাজিক reach-এর পরিমাপ হতে পারে।

কিন্তু সেটি তার জনসেবার পরিমাপ নয়।

একজন রাজনৈতিক নেতা হতে হলে প্রশ্ন হওয়া উচিৎ—

তিনি কতদিন মাঠে ছিলেন?

কত মানুষের সমস্যা সমাধান করেছেন?

কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন?

কোন জনস্বার্থের ইস্যুতে ধারাবাহিকভাবে কাজ করেছেন?

তার সংগঠন কী পরিবর্তন এনেছে?

‘সুখ পরী’ থেকে জননেতা?

বাংলাদেশের সমাজে সৌন্দর্য, পরিচিতি ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন শক্তিশালী রাজনৈতিক সম্পদ।

সুন্দর চেহারা ক্যামেরা টানে।
ক্যামেরা পরিচিতি তৈরি করে।
পরিচিতি অনুসারী তৈরি করে।
অনুসারী রাজনৈতিক সম্ভাবনা তৈরি করে।

কিন্তু এখানেই গণমাধ্যমের দায়িত্ব।

কারণ সেলিব্রিটি হওয়া আর জননেতা হওয়া এক নয়।

কেউ অত্যন্ত জনপ্রিয় হতে পারেন, কিন্তু তার সামাজিক অবদান সামান্য হতে পারে।

আবার কেউ হয়তো বছরের পর বছর হাজার মানুষের জন্য কাজ করছেন, কিন্তু ক্যামেরা তার দিকে ফিরছে না।

সুতরাং প্রশ্নটি মেঘনা আলমকে নিয়েই নয়।

প্রশ্নটি ‘মেঘনা আলমদের’ নিয়ে

আজ একজন মডেল রাজনীতিতে আসছেন।
কাল একজন ইউটিউবার।
পরশু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

এতে আপত্তির কারণ নেই।

কিন্তু পরিচিতি যদি রাজনীতিতে প্রবেশের সিঁড়ি হয়, তাহলে সেই পরিচিতির সামাজিক ভিত্তি যাচাই করাও জরুরি।

জনপ্রিয়তা কতটা— এটি একটি প্রশ্ন।
জনপ্রিয়তার ভিত্তি কী— এটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আর সেই জনপ্রিয়তা দিয়ে মানুষের জন্য কী করা হয়েছে— সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

কারণ রাজনীতিতে প্রবেশের দরজা জনপ্রিয়তা দিয়ে খোলা যেতে পারে।

কিন্তু জনগণের প্রতিনিধি হওয়ার নৈতিক বৈধতা তৈরি হয় কাজ দিয়ে।

সমাজে যখন প্রকৃত শ্রম, গবেষণা, মাঠের সংগ্রাম ও জনসম্পৃক্ততার চেয়ে দৃশ্যমানতা বেশি মূল্য পেতে শুরু করে, তখন একটি অদ্ভুত শ্রেণির জনপরিচিত মানুষ তৈরি হয়।

তারা মানুষের দুঃখ নিয়ে কথা বলেন, কিন্তু দুঃখের মানুষের সঙ্গে কতটা পথ হাঁটেন— তার হিসাব থাকে না।

তারা অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হন, কিন্তু সেই কণ্ঠের স্বাধীনতা কতটা— সেটিও প্রশ্নের বাইরে থেকে যায়।

তারা জনতার প্রতিনিধি হওয়ার দাবি করেন, অথচ তাদের উত্থানের পেছনে জনতার দীর্ঘদিনের আস্থা নয়, কখনো কখনো থাকে পরিচিতি, অর্থ, মিডিয়ার আলো কিংবা ক্ষমতাবানদের নৈকট্য।

পরিশেষে, এদের কেউ কেউ যেন দুর্বৃত্তদের বাড়ির সামনে মালির হাতে গড়া ফুলের বাগানের মতো— অতিরিক্ত যত্ন ও অর্থে পোষা, দূর থেকে সুন্দর, আর বাতাসে দোল খেলে যার কাজ কখনো কখনো শুধু ক্ষমতাবানের কথার সুরেলা প্রতিধ্বনি হয়ে ওঠা।

সেই প্রতিধ্বনিকে জনতার কণ্ঠ ভেবে নেওয়াই বিপজ্জনক।

কারণ জনতার কণ্ঠ ধার করা যায় না; তা অর্জন করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে।