সাংবাদিক লাঞ্ছনাকারী বেনাপোলের আরও হারাধন পালের খুঁটির জোর কোথায়ঃ অতীতেও ছিল ঘুষ-দুর্নীতির পাহাড়, নেপথ্যে প্রজ্ঞাপন-বদলির খেলা
নিজস্ব প্রতিবেদক, বেনাপোল কয়েক মাস আগে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে সংবাদ সংগ্রহের সময় এক পেশাদার সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত ও অপদস্থ করার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কাস্টমসের বিতর্কিত রাজস্ব কর্মকর্তা (আরও) হারাধন চন্দ্র পাল। গত ২৫ মার্চ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন চত্বরে ঘটে যাওয়া সেই ন্যাক্কারজনক ঘটনার পর কয়েকমাস পার হয়ে গেলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো…
