যে শিশুর পাশে কেউ নেই, তার হারিয়ে যাওয়া বা মৃত্যুর খবরটাও জানা যায় না!
রামিসা। আয়ুশ। অপ্রতিম। নামগুলো আলাদা, পরিবার আলাদা, ঘটনাগুলো আলাদা। কিন্তু প্রতিটি নামের সঙ্গে জড়িয়ে আছে একই নির্মম প্রশ্ন— একটি শিশুকে হত্যা, ধর্ষণ কিংবা নিখোঁজ হয়ে যাওয়ার পর তার নিরাপত্তার দায় শেষ পর্যন্ত কার? পল্লবীর শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ড দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এ দেশ নড়েচড়ে আবার একই থাকে! একইরূপে বর্বরতা এবং সহিংসতা ঘটতেই থাকে।…
