Headlines
সহযোগিতা

বিষয়: সাহায্য/সহযোগিতা

সাহায্য এই পৃথিবীর কার না প্রয়োজন হয়? জীবনে সবাই-ই কোনো না কোনোভাবে অন্যের সাহায্য নিয়ে বাঁচে। কিন্তু একান্ত বাধ্য না হলে সরাসরি সাহায্য নিতে কেউ-ই চায় না, সবাই চায় কৌশলে নিতে— প্রাপ্যের খাতায় ফেলে নিতে। এক্ষেত্রে মানুষ একেবারেই সাম্যবাদী নয়— নিজের বেলায় সে চায় কৌশলে বা অপকৌশলে নিতে, কিন্তু দেবার বেলায় আবার সে পরোক্ষ পথ…

Read More
শেক্সপিয়র

শেকসপিয়রের দ্ব্যার্থবোধক বিশ্বাস এবং অন্তর্নিহীত বিজ্ঞানমনস্কতা

অনেকে বলে শেকসপিয়র (১৫৬৪ – ১৬১৬) বিজ্ঞানমনস্ক না, এটা একেবারে ভুল কথা। তিনি আপাতভাবে চার্চের প্রতি অনুগত থেকে সাহিত্য চর্চা করেছেন ঠিকই, কিন্তু তার সাহিত্য সে সাক্ষ্য দেয় না যে, তিনি তার সাহিত্যে অন্ধ বিশ্বাস বা বিচার বুদ্ধিহীনভাবে স্বর্গের জয়গান গেয়েছেন। বরং সর্বত্র তিনি জীবনকেই বড় করে দেখেছেন, তবে তা তিনি করেছেন মানুষ সম্পর্কে সন্দেহ…

Read More
গোলাপ

কথাগুলো নিমগ্নতার

♥ অক্ষরগুলোর চিৎকার করতে জানে না, তাই সাহস করে ‘তুমি’ বলছি— কখনো কখনো এক ভীষণ গভীর রাতে শব্দরা আসে রূপকল্প হয়ে, অবিকল তোমার মতো দেখতে তারা আমাকে ভৎর্সনা করে চলে যায় নিমেষে। ♥ স্বপ্ন দেখার ভয়ে আমি আর ঘুমোতে চাই না, রাতজাগা ভোরে ঘুমিয়ে যাক শুধু শরীর, আমি যেন জেগে থাকি, যেন তোমাকে না দেখি—…

Read More
কবি

কবি তুমি কোন দিকে যাবে?

জীবনের দামে বেঁচে থাকে ওরা, এরা যৌবনের দামে জীবন সাজায়, কবি তুমি কোন দিকে যাবে?   ভুলবে বর্বরের জৌলুস দেখে, নাকি মানুষের আহ্বানে সাড়া দিবে? কবি তুমি কোন দিকে যাবে?   তুমি কি অমানুষ মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিবে, নাকি একজন মানুষ মন্ত্রী জন্ম দিবে? কবি তুমি কোন দিকে যাবে?   তুমি কি জৈবিক নেশার…

Read More
মৃত্যু

প্রশ্রয়

সবকিছু ঠিক থেকে যাবে অবিকল— বৃষ্টি, আকাশ, ক্ষুধার্ত পাখির চিৎকার, ঝড়ো দিনে অকস্মাত ধেয়ে আসা ষাঁড়, সদ্য যৌবন্মুখ কিশোরীর লুকোচুরী, এই করোনাকালের হালচাল— সুনশান নিরব গলিতে পথিকের আশায় অপেক্ষারত ভিখিরি জানবে না যে, এ পথ দিয়ে আমিও যেতাম। বন্ধুর আর্তনাদ মিলিয়ে যাবে গর্ভবতী প্রেয়শীর ক্ষুধার্ত আলিঙ্গনে। তোমার মতো যৌবন পুড়িয়ে চাপা দিতে পারে না যারা…

Read More
ছোটগল্প

ছোটগল্প: দূরদর্শিতা // দিব্যেন্দু দ্বীপ

থানচি উপজেলার একটা দুর্গম গ্রাম— রিডং। গত তিনমাস ধরে আসলাম সাহেব এই গ্রামে আছেন সপরিবারে। এখন তো দেশে ভয়ঙ্কর সংকটকাল, তবু আসলাম সাহেব এবং তার পরিবার নিশ্চিন্তেই আছেন। আসলাম সাহেব এই গ্রামে এসে বসবাস করায় রিডং গ্রামবাসীও খুব খুশি—কিছু পেলে যেমন সবাই খুশি। যারা অখুশি হওয়ার কথা ছিল, তারা শুরুতেই ভালোভাবে সাহেবের আশীর্বাদপ্রাপ্ত হয়েছে।   আপনাদের…

Read More
অভ্যেস

ছোটগল্প: অভ্যেস

পুরো পরিবারটা এখন আছে অবর্ণনীয় কষ্টের মধ্যে, এ কষ্ট ক্ষুধার নয়, অভ্যেসের। কেউ কারো অভ্যেস অনুযায়ী চলতে পারছে না। শহিদুল ইসলাম নিয়ম মেনে দুটো কাজ করে— বিকালবেলা জিমে যায়, জিম থেকে এসে জম্পেস একটা গোসল করে। দামী শ্যাম্পু, দামী সাবান মেখে গোসল করে, গোসল সেরে গায়ে ফরাসী সুগন্ধী মাখে। স্ত্রী রিজিয়া অবশ্য এসব দেখে না—…

Read More
চীন

ছোটগল্প: বিতং // দিব্যেন্দু দ্বীপ

চীনের একটি দুর্গম প্রদেশ কিঙ্গালা। এই কিঙ্গালা প্রদেশের প্রত্যন্ত একটি গ্রাম বিতং। আপনারা নিশ্চয় এটা যেনে বিস্মিত হবেন যে, কীভাবে আমি বিশ্বব্যাপী এই করোনাকালে বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরের বিতং গ্রামে পৌঁছুলাম। সে ঘটনাটা পুরো বলতে গেলে যে গল্পটি বলতে চাচ্ছি সেটি আর বলা হবে না। শুধু বলে রাখি, আমি প্রথমে স্থলপথে বাংলাদেশ থেকে…

Read More