Headlines

ঘুষ চেয়ে ইউজিসি’র দুই কর্মকর্তা চাকরিচ্যুত

খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প থেকে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাছিমা রহমান ও একই বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আতোয়ার রহমান। গত বুধবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। জানা যায়, গত জুন মাসের শেষ…

Read Full News

১০ টাকা কেজি চাল পাবে দেশের ৫০ লাখ পরিবার

৭ সেপ্টেম্বর কুড়িগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১০ টাকা কেজিতে চাল বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। পল্লী রেশন ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। সারা দেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবার পাঁচ মাসের জন্য এ কর্মসূচির সুফল পাবে। এ জন্য নেওয়া হয়েছে ইউনিয়ন পর্যায়ে ‘হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি’। আগামী ৭…

Read Full News

১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা

ঢাকা: দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ তথ্য জানানো হয়। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর পালিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। এতে আরো বলা…

Read Full News

গণমানুষের শক্তি: এক ঘণ্টায় আড়াই লক্ষ গাছ লাগিয়েছে এলাকাবাসী

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানার চোখের কোণে পানি। তাঁর বিশ্বাস হচ্ছিল না, এই অসাধ্য তিনি সাধন করেছেন। তাঁর কয়েক মাসের নিরলস চেষ্টাকে ছাপিয়ে তারাগঞ্জের সাধারণ মানুষ তাঁর সামনে আবির্ভূত হয়েছেন সত্যিকারের তারকা হিসেবে। তাঁরা এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপণ করেছেন উপজেলার ১৫৩টি রাস্তায়। বাংলাদেশে নির্দিষ্ট সময়ে গাছ লাগানোর ক্ষেত্রে এটা হয়তো একটি রেকর্ড।…

Read Full News

বেশি দামে বই বিক্রি করায় জরিমানা

নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি পুস্তক প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিরস্ট্রট মো. শিবলী সাদিক…

Read Full News

ছাত্রলীগের আগাছা তুলে ফেলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে জমিতে আগাছা আছে সে জমিতে ফসল হয় না। আগাছা তুলে ফেলতে হয়। আগাছা তুলে ফেলে ছাত্রলীগের নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ স্লোগানটিকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে…

Read Full News

রিশা কে হাসপাতালে নেওয়ার জন্য কেউ গাড়ি দেয়নি, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বলেছেন, “মামলা হবে, ধরা যাবে না।”

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা ছুরিকাহত হওয়ার পর তার চিকিৎসার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে অভিযোগ করেছেন রিশার বাবা-মা, অন্য শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রিশা ছুরিকাহত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেয়নি। তারা দ্রুত ব্যবস্থা নিলে রিশাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া যেত। তবে স্কুল কর্তৃপক্ষ এ অভিযোগ…

Read Full News

খুলনা-কলকাতা রুটের পরীক্ষামূলক বাস

খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলক চালু হওয়া বাস দুটি কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে যশোর হয়ে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে খুলনা এসে পৌঁছেছে। বাস দুটি খুলনায় এসে পৌঁছানোর পর খুলনা সার্কিট হাউসে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্বমাধব দাস গুপ্তের নেতৃত্বে মৈত্রী বাস দুটিতে…

Read Full News