Headlines

নিজ পুত্রকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি মোহীত উল আলম, উত্তাল ক্যাম্পাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের পুত্রের নিয়োগ নিয়ে প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা  ছাত্রকে শিক্ষক হিসেবে নিয়োগের ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই মুখে মুখে এবং ফেসবুকসহ নানা  সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় চলছিল। এই বিক্ষোভের জের ধরে বিশ্ববিদ্যালয়ের…

Read Full News

প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং প্রজেক্টরের জন্য প্রধানমন্ত্রী বিত্তশালীদের সহায়তা চেয়েছেন

প্রাথমিক বিদ্যালয়গুলোকে ডিজিটাল করতে বিত্তশালীদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পদশালীদের প্রত্যেককে নিজ নিজ গ্রামের স্কুলগুলোতে একটি করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭’ ও ‘প্রাথমিক শিক্ষা পদক বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মাল্টিমিডিয়া ক্লাস রুম…

Read Full News

শিশুটিকে বাঁচিয়ে মারা গেলেন রেল কর্মচারী বাদল মিয়া

বেলা একটা। দ্রুতগামী একটি ট্রেন ছুটে আসছে। ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে তখনো এক মা রেললাইন পার হতে পারেননি। রেললাইনের পাশ থেকে এক ব্যক্তি ওই মাকে টান দিয়ে সরিয়ে নিলেন। রেললাইনের ওপর রয়ে গেল শিশুটি। এটা দেখে ছুটে গেলেন রেললাইনের কাছে দাঁড়িয়ে থাকা রেল কর্মচারী বাদল মিয়া (৫৮)। শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কিন্তু বাদল আর…

Read Full News

১৭টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ বাধ্যতামূলক

আইন অনুযায়ী পণ‌্যের ওজন ২০ কেজির বেশি হলে প্রযোজ‌্য হবে এই নিয়ম। আগে থেকেই ৬টি পণ্যের জন্য পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা ছিল। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। নতুন করে আরো ১১টি পণ্য যুক্ত হয়েছে এই তালিকায়।…

Read Full News

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ এবং সম্পদ বাজেয়াপ্ত হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের যে প্রক্রিয়া চলছে তাতে কেউ অসত্য তথ্য দিলে কিংবা মিথ্যা সাক্ষ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক। বলেছেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যারা মিথ্যা সাক্ষী দেবেন ওই সমস্ত মুক্তিযোদ্ধার ভাতা এক থেকে তিন বছর বন্ধ থাকবে। আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের…

Read Full News

নির্মূল কমিটির নতুন নেতৃত্ব : শাহরিয়ার কবির সভাপতি, কাজী মুকুল সাধারণ সম্পাদক

১৯৯২ সালে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার সমাপনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এতে শিক্ষাবীদ, লেখক, আইনজীবী, অভিনয়শিল্পী, শহীদ পরিবারের সন্তান সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। ‘ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন’ এই শ্লোগানকে সামনে রেখে দুইদিনব্যাপী সম্মেলনের শেষ দিনে তিন পর্বে ছিল…

Read Full News

র‌্যাবের হুমকির প্রতিবাদ করায় প্রবাসীকে তুলে নিয়ে মারধর (?)

শরীয়তপুরে একজন আইনজীবীকে র‌্যাব সদস্যের হুমকি দিতে দেখে এর প্রতিবাদ করায় শামীম শিকদার (৩৫) নামে এক প্রবাসীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শামীমকে তুলে নিয়ে মাদারীপুরে র‌্যাব-৮ কার্যালয়ে ১০ ঘন্টা আটকে রাখা হয় বলে দাবি করেছেন তার স্বজনরা। পরে শুক্রবার ভোররাতে শামীমকে পালং মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। মামলায় শামীমের বিরুদ্ধে…

Read Full News

ঘুষ নেওয়ার সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মজুমদার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ দুইজন গ্রেফতার

মাদারীপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মজুমদার মোহাম্মদ মাহফুজুর রহমান ও ভোলা ফায়ার সার্ভিসের উচ্চমান সহকারী সাজ্জাদুল ইসলামকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক এএসএম সাজ্জাদ হোসেন বাদী হয়ে শরীয়তপুর মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার…

Read Full News