Headlines
বোধ

বোধ // সুশান্ত সরকার

বোধ তুমি যতই হও বলিয়ান, হিংসা বিদ্বেষে ভর করে সফলতা তোমার আসবে না তাতে কলুষিত অন্তরে। শিক্ষার বড়াই করছো তুমি, তুচ্ছ করেছো অন্যকে! অনেক কিছুই শেখার বাকি তোমার, মান্য করো না ধন্যকে! নিজেকে একটু ধরলে মেলে দেখতে পাবে ভিন্নতা, বিশ্বজগত জ্ঞানের আলোয় পূর্ণতা পায় ছিন্নতা। খালি কলসি বাজে বেশি। প্রবাদ কথায় শুনেছি— আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান,…

Read Full News
দিব্যেন্দু দ্বীপ

খাসির বিচিতে কোনো ভগবান বাধা নেই // দিব্যেন্দু দ্বীপ

কেন ওরা মৌমাছি পোষ মানায় মৌমাছিরা কি জানে না তা? তবু আমার মতো বুঝতে চায়নি তোমাদের দানবিয়তা। বিন্দু বিন্দু করে জমানো সম্পদ সব হারিয়ে স্বজনদের সঙ্গে নিয়ে পালিয়ে বাঁচে, আবার নাচে! একই উপায়ে ঘর বানায়, ঘর সাজায়, হায়! আবার সব হারায়। স্বজন বাড়ে, বৃদ্ধ মৌমাছি তবুও ঘর গড়ে! মানুষ ভাবে মৌমাছি বোকা, মৌমাছি ভাবে মানুষ…

Read Full News
জাতির পিতা

জাতির পিতা // সুশান্ত সরকার

টুঙ্গিপাড়ায় জন্ম নেয় সে এক বিস্ময়কর খোকা ভাবাবেগে সবার চেয়ে ছিলেন যে একরোখা। ছোট্ট বেলায় সবার কাছে প্রিয় ছিলেন অতি সেই খোকাটি রাষ্ট্র জয়ে হলেন রাষ্ট্রপতি।   ইচ্ছে ছিলো দেশের মানুষ দিন কাটাবে সুখে থাকবে না কেউ অনাহারে, কাঁদবে না কেউ দুঃখে। অত্যাচারীর খড়গ হাতে আসবে না কেউ তেড়ে এই ঘোষণা দিলেন তিনি তর্জনীটা নেড়ে।…

Read Full News
বাংলাদেশ

এক নতুন বাংলাদেশ // অগ্নি বিহঙ্গ

আজানের পাশে বাজে ‘দুর্গে দুর্গে — দুর্গতিনাশিনী’, মনে আফশোস জাগে এইখানে আগে কেন আসিনি।   বিদ্বেষ-বিভ্রাট নিয়ে আমিও ছিলাম ঐ একই দলে, খবর পাইনি— কত পানি মাঝে বয়ে গেছে রূপসার জলে।   হিসেব রাখিনি ত্রিশ লক্ষ শহীদের হাহাকার, কত রক্ত নিয়েছে পাক বাহিনী ও তার দোসর রাজাকার!   বাঙালিকে তবু দমাতে পারেনি ওদের জেনোসাইডের নীল…

Read Full News
Sheikh Shipon

কবিতায় শেখ শিপন

একাকিত্ব ♣ একবিংশ শতাব্দীর অবিচ্ছিন্ন পৃথিবীতে মানুষেরা ভীষণ রকম বিচ্ছিন্ন, বিচ্ছিরি রকম একা । ডিজিটাল এ যুগে হাজারো ফ্রেন্ড আছে, কোথাও একজন এনালগ বান্ধব নেই, বন্ধু নেই। এই সুপারসনিক বিশ্বে মনজগতে সবাই একা, শরীরেও সবাই একা। প্রগাঢ় ভালোবাসা নিয়ে প্রেমিকের পাশে বসে মানুষ একা, মনহীন শরীরের মিলনে সঙ্গমরত দম্পতিও একা। জলবায়ু সংকট, পারমানবিক সংকট ছাড়িয়ে…

Read Full News
শাহিদা সুলতানা

আহ্বান // দিব্যেন্দু দ্বীপ

বেদনার পরে কি কেউ থাকে এ ব্যস্ত জীবনে দাঁড়িয়ে? এখন সকাল, আমি এক একলা পথিক আঁজলা ভরে পান করছি কাল্পনিক সুধা, তাতে কি সেরে উঠতে পারে মহাকাল? মহা বিপর্যয় বাসা বেঁধেছে শরীরে, উদ্ভ্রান্ত পৃথিবীর মতো জ্বলছি সারাক্ষণ, একটা ঐশ্বরিক হৃদয় কি পারে জাগাতে আবার আমারে? পৃথিবী আবার শান্ত হোক, শান্ত হোক শিরা ধমনিতে আমার রক্তস্রোত।…

Read Full News
অতিরিক্ত পুলিশ সুপার

সুশান্ত সরকারের তিনটি কবিতা

দ্বিধাদ্বন্দ্ব এত ভালোবাসা, এত মুগ্ধতায় মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। একি আমি যোগ্য নাকি মহা দুর্যোগের লক্ষণ! মুখ ও মুখোশের আড়ালে নেই তো কোনো দূরভিসন্ধি? এত বেশি ভালোবাসা, এত মায়া মমতা ভাগ্যে জোটেনি কখনো, একি আমি যোগ্য মন ভুলিয়ে অন্য পথে নিয়ে যাবে না তো? এতটা বিশ্বাস আর আন্তরিকতায় কেন জড়ালে তুমি? একি যোগ্য আমি…

Read Full News
Shahida Sultana

পথ হারানো পরিযায়ী পাখি // দিব্যেন্দু দ্বীপ

নিরবতার একটা ভাষা আছে, বলতে পারো আলোর মতো, ঈশ্বরের মতো— কখনো কখনো মানুষকে আচ্ছন্ন করে রাখে। অযৌক্তিক, হয়তোবা অন্যায্য, তবুও। জীবনের এমন কোনো গভীরতা আছে, যেখানে পৌঁছাতে পারলে পার্থিব সমীকরণে কিছুই আর মেলে না। মেলানো যায় না। ঘটনার স্মৃতি আছে, যা ঘটেনি তারও বোধহয় স্মৃতি হয়। ধরো দু’টো আকাশের মতো— শূন্যে মিলে যাচ্ছে আকাঙ্ক্ষার মিছিল,…

Read Full News