Headlines
চরণ ধরিতে

চরণ ধরিতে দিয়ো গো আমারে—

চরণ ধরিতে দিয়ো গো আমারে—              নিয়ো না, নিয়ো না সরায়ে।           জীবন মরণ সুখ দুখ দিয়ে             বক্ষে ধরিব জড়ায়ে।           স্খলিত শিথিল কামনার ভার           বহিয়া বহিয়া ফিরি কত আর—            নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,                ফেলো না আমারে জড়ায়ে।           বিকায়ে বিকায়ে দীন আপনারে           পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে—            তোমার করিয়া নিয়ো গো আমারে                বরণের মালা পরায়ে।। রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯১৪

Read Full News
বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি – নির্মলেন্দু গুণ সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের…

Read Full News
Death of God

স্রষ্টার স্বেচ্ছামৃত্যু

ক্রমাগত ধ্বংসের দামামা বাজে। মস্তিষ্ক হতে উৎপন্ন হয়ে তা ছড়িয়ে পড়ে আমার কোমল হৃদয়ে, ছড়িয়ে পড়ে সমগ্র অন্তর আত্মায়। ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নেয় কবিতা, মানবের কিছু উপখ্যান; অথবা নতুন কোনো ধ্বংসবীজ! স্রষ্টাকে বিনাশ করে সৃষ্টি হয় সভ্যতা। নতুন এক সভ্যতা আবার— স্রষ্টা স্বেচ্ছামৃত্যুবরণ করে বারংবার। স্বার্থপর প্রার্থনা নয় দেশে দেশে, পরিপূর্ণ হয়ে…

Read Full News

ফারজানা শারমীন সুরভি ‘র কবিতা- “দশ পিঁপড়ার লাল ভেলা”

আমার সঙ্গে যখন দেখা হয়, সে তখন মৃত প্রেমিক। কবিতার বই বলেছিল, “প্রেমিকেরা অমর হয়”! মিথ্যা তুমি দশ পিঁপড়ার লাল ভেলা। তার চোখে চোখ রাখতে গিয়ে দেখি ভুতুড়ে বাতিঘর। একশো জন্মে সেখানে কেউ আলো জ্বালায়নি আমি অতি সতর্ক জাহাজি, বন্দরে না থেমে চলে এসেছি আরো পশ্চিমে, স্প্লিট রক বাতিঘরে, মিনেসোটার বাতাসে ঘাম হয় না শুনেছি।…

Read Full News
রুদ্র রায়হান

রুদ্র রায়হানের প্রেমের প্রলাপ

প্রেমের প্রলাপ আমি তোমার কল্পনার চেয়েও নোংরা ভাবনার চেয়েও ঢেঢ় বদমাশ তোমার প্রত্যাশার চেয়েও বেশি সরল তোমার কামনার চেয়েও পৌরুষেয়। আমি তোমার অধরের ঢেউ এ বাধ পরিয়ে দিবো, বালিকা তোমার চোখের নেশায় আগুন জ্বালিয়ে দিবো, বুকের কাপুঁনিতে পাহাড় চাপা দিবো জিহ্বার নহরে গরল বইয়ে দিবো। ভালোবাসা? সেও পাবে, কখনো সারল্যে, কখনো পৌরুষ্যে, কখনো নরম চোরাবালিতে,…

Read Full News
আমি ঝড়ের কাছে রেখে গেলাম তোমার ঠিকানা

আমি আগলে রাখি তোমাকে তাই

প্রিয়তম, মহাকাশে তাকিয়ে থাকা মানে আসলে কি তা শূন্য নয়? শূন্য হতে আসে বৃষ্টি-বিজলি, আরো আসে মহাবিস্ময়। চমকিত মেঘে সকলে সচকিত চায়, আমার প্রিয়ার দুর্লভ দেহ বৃদ্ধের হৃদয়েও আজ কিছু কামনা জাগায়!   প্রিয়তম, তুমি ছাড়া এত আপন কে আছে বলো, যাকে বলব আমার অন্যায় যত? তুমি কি জানো না, দেখনি কি কোনো বৃন্দাবন? কৃষ্ণের…

Read Full News
বিশ্বজিৎ হত্যা

কৈফিয়ত নেই কিছু আর বাকী // দিব্যেন্দু দ্বীপ

          ১ “২০১২ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখ রবিবার সকাল ৯টায় রাজনৈতিক সংগঠনের কমীর্রা বিশ্বজিৎ দাসকে বিনা কারণে প্রকাশ্য-দিবালোকে শত শত মানুষ ও আইনরক্ষা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে নৃশংসভাবে হত্যা করে।” বিশ্বজিৎ কি হত্যাকারীদের মা-বোনকে ধর্ষণ করে হত্যা করেছিল? করেনি। তাহলে? কেন ওরা মারল এভাবে ওকে? হত্যাকারীরা কি পাকিস্তানি…

Read Full News
শাহিদা-সুলতানা-এটুআই

আলোকবর্তিকা শাহিদা সুলতানা

আপনার কথা কুণ্ঠিত থাক বেদনার কথা যদি বল, তাহলে গুটিয়ে রাখ আধখোলা পুরনো চাদর। সময়ের অহেতুক অপচয়ে কাজ নেই আর। তুমি, আমি, নাকি সে? কার মোহে ভেসেছিল কে, অবেলার অন্ধকারে সে কথা থাক। বরং দেশলাই খুঁজে চল করি উজ্জ্বল আলোর কারবার।   কবি শাহিদা সুলতানা, বর্তমানে বাংলাদেশ সরকারের একজন উপসচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত (এটুআই…

Read Full News