Headlines
after death

মাঝে মাঝে যেন মাথার ওপর আকাশ ভেঙ্গে পড়ে

মৃত্যু থেকেই হয়ত নতুন জীবন, আরো সুন্দর, নিষ্পাপ-নিষ্কলুষিত হয়ে রূপান্তর। নাকি জন্ম-মৃত্যু শুধু চক্রাকার? অবশ্যম্ভাবী প্রাণান্তকর। বরফ গলে পানি হয়, পানি বাষ্পে অদৃশ্য হয় আবার ঠিকই পানি হয়, বরফ হয়। ভয়ানক এক মানসিক ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে যাচ্ছি গত এক বছর ধরে। বানপ্রস্থে পেয়ে বসেছে হয়ত, তবু জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি বাস্তব জীবনে থেকে সবকিছু…

Read Full News
Love matters

জুয়েনা ইয়াছমিনের বিরহের কবিতা

পারলে শোধ দিও বা’ বুকের কোণে আর কোন নাম লেখা হয়নি সমুদ্র-তটে আর কারো সাথে পা ভেজাইনি ভরা জোছনায় পাশের চেয়ারটা খালিই থাকে। মাঝরাতে জেগে উঠে একটি নামেই ডেকেছি। বসন্তের বিষণ্ণ সৌন্দর্য্ উপভোগেও একাই। দখিনা বাতাসের নরম ছোঁয়া ভোরের পূবালী হাওয়া গোধূলী লগ্নে সন্ধ্যার অপরূপ রূপ উপভোগে একাই থাকি। বনে কিংবা নদীর ধারে একাই পথ…

Read Full News
শাহিদা কলাবতী ফুল

শাহিদা সুলতানার কবিতা: বেকুটিয়া ফেরিঘাট

বেকুটিয়া ফেরিঘাট জেগে থাকে বেকুটিয়া ফেরিঘাট, একা সারারাত- বলেশ্বরের অশান্ত স্রোতে নেচে নেচে চলে যায়, একলা শ্যাওলা নোনাজোলো মৃত্যুকে ছুঁতে।     ফুরোয়না হাজার রাতের গল্প- ইলিশ নৌকায় টিমিটিমে বাতি জ্বেলে উদাসী জেলের চোখ জলের উপরে।     Shahida Sultana  

Read Full News
Love free love never

প্রেম ও পরকীয়া

১ তোমার জন্য ভ্রম বাড়ে, তোমার জন্য শ্রম বাড়ে, তবু ভালোবাসি অভ্যাসে। ২ পরিণীতা ঘুমায় নিঃসংকোচে, যখন আমি পীড়িত তোমায় ভালোবেসে! ৩ সে কি হারায় কিছু? তোমার উপস্থিতি শুধু আমায় ঠকায়। ৪ একদিন আমিও গিয়েছিলাম জঙ্গলে, দেখে এসেছি, সেখানে সত্যিই পশুরা থাকে। মানুষ এক প্রকার, পশুরা বিভিন্ন নামে। ওদের চিনে নিয়েছি, তোমায় চিনি না যে!…

Read Full News
man to god nature

কবে কিছু মানুষ এমন ঈশ্বর হল? । দিব্যেন্দু দ্বীপ

১ এখনই ছেড়ে যাবি জীবন? যাস নে। কত যে হিসেব আছে বাকী! মরা কি যায় এমন বেহিসেবে নিজেকে সব দিয়ে ফাঁকি? ২ অক্ষরে অক্ষরে লিখে রেখেছি যাদের মহাপাপ যত দিয়ে যেতে হবে বিচারের ভার, রেখে যেতে হবে পাণ্ডুলিপি সব অক্ষত। ৩ হারিয়েছে অনেক অপ্রস্তুত হয়ে, তবু প্রতিশোধে রক্তপাত ঘটাতে চাইনি কারো, শুধু অদৃশ্য তলোয়ারটা মুখের…

Read Full News
traveler richman

বড়গল্প: কোথাও নেই (প্রথম পর্ব)

প্রথম পর্ব টাকার স্তুপ শুধু ক্লান্তিই বাড়াচ্ছে এখন। এত কষ্ট করে এত টাকা কেন যে আয় করেছি! জীবনের প্রতি পদে পদে যার যা প্রাপ্য দিয়ে দিলে এত জমত না নিশ্চয়ই। কিন্তু কেউই তা দেয় না, আমিও দিইনি। ব্যাংকের হিসেব দেখলে মাঝে মাঝে মনে হয়, এ যেন পাপ জমছে রোজ। তবু নেশা, এ নেশা ভয়ঙ্কর। প্রতিদিন…

Read Full News
counseling জবানবন্দী

ছোটগল্প: জবানবন্দী

অভাবে সংসারে স্বামী আজকাল আরো বেশি করে অভাব ডেকে আনছে, হতাশার সাথে পাল্লা দিয়ে তার সিগারেটের নেশা বেড়েছে। মাসে যত টাকার চাল-ডাল লাগে তার চেয়ে বেশি লাগে তার সিগারেট। আমিও অবশ্য এদিক থেকে কচি তুলশী পাতা নই, একটুখানি পান পেঁচিয়ে পান খাওয়ার নাম করে তিনবেলা এক মুঠো করে জর্দা না খেলে আমার জীবন বাঁচে না।…

Read Full News
গান

ভব-সাগর-তারণ-কারণ হে // দেবেন্দ্রনাথ মজুমদার

ভব সাগর তারণ কারণ হে। রবি নন্দন বন্ধন খন্ডন হে। শরনাগত কিঙ্কর ভীত মনে। গুরুদেব দয়া কর দীন জনে।। হৃদি কন্দর তামস ভাস্কর হে। তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে। গুরুদেব দয়া কর দীনজনে।। মন বারণ শাসন অঙ্কুশ হে। নরত্রান তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে। গুরুদেব দয়া কর দীন জনে।।…

Read Full News