Headlines
ইংরেজি সাহিত্যের উপর মৌলিক বই

ইংরেজি সাহিত্যে ‘র আদী যুগ (৪৫০-১০৬৬)

ইংরেজি সাহিত্যধারা শুরু হয়েছিল খ্রিস্টীয় ৮ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে রচিত মহাকাব্য বিওউলফ-এর মাধ্যমে। এর আগে ইংরেজি সাহিত্যের কোনো লিখিত রূপের সন্ধান মেলে না। পঞ্চম খ্রিস্টাব্দে জার্মান থেকে এংলো-স্যাক্সনরা এসে ইংল্যাদের আদীবাসীদের পরাজিত করে ক্ষমতা দখল করলে এংলো-স্যাক্সন নামে ইংরেজ জাতী এবং ইংরেজি ভাষার প্রারম্ভিক রূপ তৈরি হতে থাকে, যেটি এখন মূলত…

Read Full News
পয়গম্বর

ওদের সওদাগরি // দিব্যেন্দু দ্বীপ

এই তল্লাটের নবীজীরা উড়তে শেখেনি, ওরা তাই পাখিকেও সাঁতরে নদী পার হতে বাধ্য করে। হেসে বলে ঈশ্বরের নির্দেশে স্বর্গ পাবার আশে তোমরা থাকো আমাদের পাশে। কিছু পাখি মুক্ত হয়ে উড়ে যায় দূর পরবাসে অভিমানে। কিছু পাখি তবু নিরুপায়, কিছু ভয়ে গুটিসুটি, ক্লান্ত হয়ে সাঁতার কাটে আজও ওদের চক্রান্তের হাটে।

Read Full News

এবার যুদ্ধ কর্মে, এবার যুদ্ধ মানব ধর্মে

যুদ্ধটা ছিল মানবতার, যুদ্ধটা ছিল সবাই মিলে আকাশ ছোঁয়ার। যুদ্ধটা ছিল মুক্তির, যুদ্ধটা ছিল উত্তরণের। কিছুই হয়নি অর্জিত, কেড়ে নিয়েছে সব ওরা যারা ছিল পরাজিত। আবার যুদ্ধ যুক্তির, আবার যুদ্ধ মুক্তির। স্লোগানে স্লোগানে শুধু নয়, গানে গানে শুধু নয়, বক্তৃতার কথায় শুধু নয়; এবার যুদ্ধ কর্মে, এবার যুদ্ধ মানব ধর্মে। দিব্যেন্দু দ্বীপ

Read Full News

আমরা রাত পোহাব নীরবে

এমন কোনো ইচ্ছে তো করিনি কোনোদিন– অর্থ নয়, বিত্ত নয়, কোনো নর্তকী নয়; জয় নয়, আধিপত্য নয়, ক্ষমতা নয়, নয় ওসব মেকি আভিজাত্য, শিল্প বা সুরুচী। শুধু এক মগ কফি হাতে একটি সিগারেট জ্বালিয়ে উদাসীন বিকালে উন্মুক্ত আঙ্গিনায় বসতে চেয়েছি একাকী একটি গাছের ছায়ায়। তুমি কি পাশে থেকে দিতে পারো আরো বেশি একাকীত্ব সেদিন? মুখোমুখি…

Read Full News

ফেব্রুয়ারি ১৯৬৯ ।। শামসুর রাহমান

এখানে এসেছি কেন? এখানে কি কাজ আমাদের? এখানে তো বোনাস ভাউচারের খেলা নেই কিম্বা নেই মায়া কোনো গোল টেবিলের, শাসনতন্ত্রের ভেলকিবাজি, সিনেমার রঙিন টিকিট নেই, নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ, কসরৎ দেখানো তরুণীর শরীরের ঝলকানি নেই কিম্বা ফানুস ওড়ানো তা-ও নেই, তবু কেন এখানে জমাই ভিড় আমরা সবাই? আমি দূর পলাশতলীর হাড্‌ডিসার ক্লান্ত এক ফতুর…

Read Full News
প্রেম

প্রেম

# প্রেমে পড়োনি কখনো? * আগে ভাবতাম জীবনে অসংখ্যবার প্রেমে পড়েছি তবে সদ্য সত্যই প্রেমে পড়ার পর বুঝেছি আমি এই প্রথম প্রেমে পড়েছি। # বলেছ তাকে? * বলেছি। # কী বলেছে? * আমি বলার কিছুদিন পরে সে বিয়ে করেছে। # তাহলে কেমন হল? * ঠিকই তো হল। সে বিয়ে করবে না? # তুমি যে প্রেমে…

Read Full News

চলো, আজ আমরা নিরুদ্দেশে যাই

১ আলোর নেশায় অন্ধকার প্রহর গোণে যুদ্ধবিধ্বস্ত এই ব-দ্বীপে। বারুদের ঘ্রাণ শুকে শুকে পথ খুঁজে আমি তোমাকে পাই। চলো, আজ আমরা নিরুদ্দেশে যাই। ২ হরিণেরা বেঁচে আছে এই সমাজে হায়েনাদের মুখ হতে ছিটকে পড়া মাংসের টুকরো ভক্ষণ করে, যেটুকু আসলে হরিণেরই মাংস। ৩ যেন সবই হারাই, আমার শব্দরাও সব হারায় নিঃশব্দে, বোবা কবিতা হয়ে দূর…

Read Full News