Headlines

নতুন ধর্ম, নতুন ঈশ্বর

১ নিকৃষ্ট এ সময়, তবু আমি তৃপ্ত। জুতোর পাতলা হয়ে যাওয়া তল হতে পিনটা খুলে আবার পথ চলি অবিরাম, ছন্দে-তালে-লক্ষ্যে। সকালের ডিম সন্ধ্যেয়ও অক্ষত, শিশুটিও তবে কি আমার পিছু নিয়েছে? এই অকালে সংযম শিখেছে সেও জীবনের প্রথম বছর না পেরোতেই! আমার প্রতিচ্ছবি দিগুণ হয়ে আমাকে ভোলায়! কত দুঃখ দিতে পারো তুমি? সব ফিকে তুমি যত,…

Read Full News
religion and human

ধর্ম ও সৃষ্টি তত্ত্ব নিয়ে দুটি কবিতা

১ ওটা কিসের প্রতীক? গোপনীয়তার। ওটা কিসের প্রতীক? স্বার্থপরতার। ওটা কিসের প্রতীক? বর্বরতার। ওটা কিসের প্রতীক? প্রতারণার। ওটা কিসের প্রতীক? প্রার্থনার। ২ তুমি কে? বৌদ্ধ। তুমি কে? হিন্দু। তুমি কে? খ্রিষ্টান। তুমি কে? মুুসলমান। তোমরা কে? হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান। ওটা কী? বানর। ওটা কী? শিয়াল। ওটা কী? কুকুর। ওটা কী? ওরাংওটাং। ওগুলো কী? বানর-কুকুর-শিয়াল-ওরাংওটাং। দিব্যেন্দু দ্বীপ

Read Full News
কবিতা, দিব্যেন্দু দ্বীপ

প্রিয়তম, যেও তুমি ব্যর্থ যুবকের কাছে

প্রিয়তম, আমার স্থিতি বা অনুপস্থিতিতে যদি কখনো প্রেম অনুভব করো দেহ-মনে যেও তুমি কোনো এক ব্যর্থ যুবকের কাছে। পাঁচ টাকা করে চাদা দিয়ে বাদাম কিনে খেও, থেকো তোমরা দূর গায়ে কোনো এক পর্ণো কুটিরে।

Read Full News

বোরখা-শাঁখা-সিঁদুর

খুব বেগ পেতে হয়নি বাসা থেকে ওর পালিয়ে আসতে। পাশের বাসার ছাদে গিয়ে ওকে একটি বোরখা দিয়ে আসা হয়েছিল। ছাদে গিয়েছিলাম আমরা ইন্টারনেটের লাইন টানার কথা বলে। ও বোরখা পরে বেরিয়ে এসেছে। কুয়াকাটা যাব আমরা। ঝামেলা হচ্ছে, বর্তমানে হোক না হোক পুলিশে যাচাই বাছাই করে, তাই স্বামী-স্ত্রী প্রমাণ করার ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব বেশি। বোরখা…

Read Full News

মহাকাশ নিয়েছে আমার পিছু

প্রিয়তম ভালোবেসে আমায় শিকল বেঁধে দিয়েছিল পায়, বলেছিল, সাগর পাড়ি দাও তুমি, পারবে নিশ্চয়, আমি বিশ্বাস করি। শিকল ছিড়ে পালাইনি আমি, পারিনি- নিজেকে আরো একটু গুটিয়ে নিয়ে সংগোপনে সাগরটাকে আড়ম্বরে টেনে এনেছি ঘরে। প্রিয়তম এখন শুধু আমায় দেখে অহমিকায়, আমি তখন সাগরটাকে সামলে নি অবলিলায়। বলতে পারো, বিশ্বজগৎ তুচ্ছ করে আমায় কি সে পেল কিছু?…

Read Full News

ছোটগল্প: সংকট

ভাঙ্গাচোরা এই কম্পিউটারটিই দীন মোহাম্মদের এখন একমাত্র সম্পদ। এটি দিয়েই কোনোমতে পেট চলছে তার। শুধু নিজের চলা তো নয়, পরিবারের ভরণপোষণও যতটা পারা যায় সে করছে। সম্পর্ক ভালো থাকছে না অবশ্য কারো সাথে, কথা দিয়ে কথা রাখাও সম্ভব হচ্ছে না। নিজের ভাবালুতাও কম ভোগায় না নিজেকে। একেকবার একেকরকম মনে অাসে, কোনো দিশা না থাকলে যা…

Read Full News

“রব”

শিশুটি রোজ দেখে তার মা সকালে উঠে প্রাতকর্ম সেরে একটি বইয়ের এক পৃষ্ঠা পড়ে, তারপর অন্য সকল কাজ কর্ম করে। এভাবে অনেকদিন চলল, শিশুটির বয়স এখন ছয় বছর। ও এখন ভাঙ্গা ভাঙ্গা করে বই পড়তে পারে। ও ওর মাকে আজকে জিজ্ঞেস করছে, মা, তুমি রোজ কী বই পড়ো? আমিও পড়ব। ওর মা বলে, তুমি বড়…

Read Full News

ছোটগল্প: জয় বাংলা

    কেন আমি অস্ত্র হাতে নিয়েছি? কেন মারব আমি ওদের? আমার হাত কাঁপছে, আমার শরীর অবশ হয়ে আসছে। আমি পেরে উঠছি না। আমি পারব না, নরপশুর রক্ত ঝরাতেও আমি এমন অপারগ!! কেন পারব না? আমাকে পারতে হবে, আমাকে পারতেই হবে। তোমরা জানো না? তোমরা শুনতে চাও না? ওরা সশস্ত্র দশ বারো জন সেদিন ২৫…

Read Full News