Headlines

শুধু তোমাকে ভালোবাসলে কি এই বাঙলায় আবার ফুল ফুটত?

প্রিয়তম, তোমাকে ভালোবাসলে কি জঙ্গিরা মানুষ হয়ে যেত? তোমাকে ভালোবাসলে কি এদেশের জনগণ সত্য-সুন্দর দেখতে পেত? শুধু তোমাকে ভালোবাসলে কি এই বাঙলায় আবার ফুল ফুটত? প্রিয়তম, তোমাকে ভালোবাসলে শুধু একটি ভালোবাসা হয়, এর চেয়ে বেশি কিছু কি হয়? প্রকৃত ভালোবাসা সত্য কি হয় সবসময়? মানব থেকে দানব বানায় দু’জন মানুষকে সমষ্টি হতে বিচ্ছিন্ন করে স্বার্থপরতায়।…

Read Full News

একাত্তরেই ছিল -হাসান মাহমুদ

আজকে তোদের যা কিছু চাই, একাত্তরেই ছিল, “জয় বাংলা” নামের বড়াই একাত্তরেই ছিল। ঐক্যবোধের শক্ত জাতি, মুল্যবোধের ভক্ত জাতি , সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল , ধর্মচোরার অধর্ম রোধ একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙ্গার মরণ-বাঁচন , দীপ্ত ভবিষ্যতের বাণী, ক্ষিপ্ত ধরা কালনাগিনী , তৃপ্ত বিজয়-মগ্ন মানব একাত্তরেই ছিল , ভগ্ন হত নগ্ন দানব…

Read Full News

রাতের চেয়েও কালো ছিল ওদের কালো থাবা সেদিন

রাতের চেয়েও কালো ছিল ওদের কালো থাবা সেদিন। ওরা ছিল বিভৎস একদল নরপশু— এসেছিল ক্ষুধা মেটাতে ধর্ম-জাতিস্বত্ত্বার অজুহাতে, ওদের সাথে ছিল যারা—তাঁরা আছে আজও দিগুণ বেড়ে—এখনো ক্ষুধার্ত ওরা একইরকম। ওরা হত্যা করেছিল মানুষ, কারণ, ওরা মানুষ খেকো— আজও আছে ওরা ওৎ পেতে, কারণ, ওরা মানুষ খেকো। ওরা নির্যাতন করেছিল, ওরা ধর্ষণ করেছিল— কারণ, ওরা নির্যাতনকারী,…

Read Full News

২৫ শে মার্চ// শেখ বাতেন

আমরা যখন সর্বশেষ সমঝোতা উন্মুক্ত রেখেছিলাম, ওরা নতুন করে সৈন্য সমাবেশ করছিল আমরা যখন শেষবারের মত ইনসাফ চেয়েছিলাম ওরা ট্যাংকের চাকায় রাবার লাগাচ্ছিল নি:শব্দে শহরে প্রবেশ কবার জন্য, নেতারা ভেবেছিল বিষয়টি রাজনৈতিক ফলে এমন ভয়ংকর ঘটনার পূর্ব সতর্কতা ছিল না, নিজ রাষ্ট্রের ঘুমন্ত নাগরিকের ওপর পুর্ণাঙ্গ সামরিক হামলার এমন দৃষ্টান্তও ছিল না পৃথিবীতে। প্রথম রাতে…

Read Full News

যে পথে আমি যাইনি // রবার্ট ফ্রস্ট

যে পথে আমি যাইনি হলুদ বনের মধ্য দিয়ে দু’টি রাস্তা দু’দিকে চলে গিয়েছে,         একজন পথিক হিসেবে, হায়! দু’দিকে আমি যে যেতে পারি না। দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, এক দৃষ্টিতে একটি রাস্তার শেষপ্রান্ত পর্যন্ত তাকিয়েছিলাম         দূরে যেখানে সেটি লতা-গুল্ম চরে আরো এগিয়ে গিয়েছে বেঁকে; এরপর অন্য রাস্তাটি নিয়ে ভেবেছি যতটা পারি, হয়ত এটি আরো…

Read Full News

নাস্তিক ও তো ধার্মিক এক

একই (অ)মানুষ এদেশে মোল্লা ওদেশে পুরোহিত। একই (অ)মানুষ এদেশে মুসলসান ওদেশে হিন্দু। যুদ্ধটা দেশে দেশে তাই ধর্মের বেশে। নাস্তিক ও তো ধার্মিক এক, অন্ধকে বলে, এর চেয়ে মাথা উঠিয়ে পশ্চিমে অস্তগামী আবীর সূর্যটা দেখ!

Read Full News

মৃত জন – জিনিয়া রহমান

টের পাই আমার ভেতরেও মৃত এক জনের বাস কিছুতেই যার কিছু যায় আসে না। সে হাসে, কথা বলে কিন্তু তার দৃষ্টি আটকে থাকে ঘরের কোণে। সে খেলে, সে দৌড়ায় কিন্তু তার ভাবনা অন্য কোথাও। সে যেতে চায়, যেখানে আর যাওয়া যায় না। সে শুধু মৃত হয়ে পড়ে থাকে। জিনিয়া রহমান

Read Full News

পুড়বে না কোনোদিন আর –রুদ্র রায়হান

          আমাকে শুনিয়ে শুনিয়ে খোঁচা মেরে কথা বলো আমাকে দেখিয়ে দেখিয়ে নানান ছেলের সাথে যতই হাতে হাত ধরে চলো আমার জ্বলে না আর। কানে হেডফোন লাগিয়ে তোমার বিড়বিড় করে কথা বলা বন্ধুবেশী শরতের শিশিরদের সাথে তোমার হাই ফাইভ খেলা- আমায় পোড়ে না আর। তোমার অসভ্যের হাসি হাসা নিত্য নতুন পাণিপ্রার্থীর সাথে…

Read Full News