Headlines

ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়

ঈশ্বর জানে কত মহেশ্বর সৃষ্টি করতে হয় স্রষ্টা হতে গিয়ে। সত্য হয়ে ভালোবাসা হারায়, ঈশ্বর ঠিক মেনে নেয় হাসিমুখে সৃষ্টিতে পরাজয়। খোঁজে সে মানুষে আশ্রয়। শুধু পূজারি জানে না– দেবতারাও আজ প্রার্থনারত, প্রাণ-প্রকৃতিতে নিমগ্ন হয়ে ওরা চায় ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়।

Read Full News

অপরাধের চেয়েও স্বাধীন -নিঝুম জ্যোতি

কত যে গোপন অসুখ থাকে মানুষের, কেউ কি জানতে পারে তা কখনো? তীব্র ব্যতিক্রম-কঠোর, সতর্ক আসক্ত জীবন, কখনো তা নিষিদ্ধ ধর্ম-শাস্ত্রের চেয়েও সৃষ্টিশীল, কাল্পনিক। কত যে গোপন ভালোবাসা থাকে মানুষের, কেউ কি জানতে পারে তা? কখনো তা অপরাধের চেয়েও স্বাধীন, সত্যের চেয়েও অবাধ, নিমগ্ন।

Read Full News

”মানুষ ভজলে সোনার মানুষ হবি”

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।। লালন সাঁই

Read Full News

বই // হুমায়ুন আজাদ

বইয়ের পাতায় প্রদীপ জ্বলে  বইয়ের পাতা স্বপ্ন বলে।  যে-বই জুড়ে সূর্য ওঠে  পাতায় পাতায় গোলাপ ফোটে  সে-বই তুমি পড়বে।  যে-বই জ্বালে ভিন্ন আলো  তোমাকে শেখায় বাসতে ভালো  সে-বই তুমি পড়বে।  যে-বই তোমায় দেখায় ভয়  সেগুলো কোনো বই-ই নয়  সে-বই তুমি পড়বে না।  যে-বই তোমায় অন্ধ করে  যে-বই তোমায় বন্ধ করে  সে-বই তুমি ধরবে না।  …

Read Full News

অপদার্থ হলে তুমি পিছু ফিরবে -তসলিমা নাসরিন

তুমি মেয়ে, তুমি  ভালো করে মনে রেখ তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে লোকে তোমাকে আড়চোখে দেখবে। তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে লোকে তোমার পিছু নেবে, শিস দেবে। তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে লোকে তোমাকে চরিত্রহীন বলে গালি দেবে। যদি তুমি অপদার্থ হও তুমি পিছু ফিরবে তা না হলে যেভাবে যাচ্ছ, যাবে।  

Read Full News

দু’টি কবিতা : সুমন কাজী

তোমার দেয়া ডায়রি জীবনের রঙ্গিন অধ্যায়গুলো হঠাৎ করেই হারিয়ে গেল তবুও জীবন- জীবনের মত করেই চলছে, সুখ আর দুখ যেন নিত্য দিনের সঙ্গী বড় একঘেয়েমী লাগে,দিশেহারা হয়ে যাই, হঠাৎ মনে পরে তোমার দেয়া ডায়রি, কলম আর ডায়রির পাতা এমন দুজনে যারা আপনার চেয়ে আপন, হাফ ছেরে বাঁচে ক্লান্ত এমন যখনই লিখি মনের কিছু কথা চনচিনে…

Read Full News

তিয়ানা তিয়ানা // দিব্যেন্দু দ্বীপ

বহুকাল আগের কথা। ছোট্ট একটি দেশ। দেশের নাম যাপিয়াত। যাপিয়াতের একটি ছোট্ট গ্রাম কোবেংটা। সেই গ্রামে ছিল একজন চোর, অদ্ভূত সে চোর। সাজা দিয়ে কোনো লাভ হত না। জেলে রাখলে জেলের মধ্যে বসেই সে চুরি করত। বিচার চলাকালীনও সে চুরি করত। একবার তো বিচারকের কলম চুরি করে ফেলল, ফলে বিচারক আর রায় লিখতে পারল না।…

Read Full News