Headlines

অলভ্য ঘোষের কবিতা

বোধোদয় নৈস্বর্গলোক থেকে নেমে আসা আমি কোন দেব দূত নই সুজাতা! রক্ত মাংসের মানুষ। বোধি বৃক্ষ নিচে এই উপল বেদীর আসনে ভেব না জয় করেছি সব ; কামনা বাসনা, ক্ষুধা-তৃষ্ণা, রাগ- দ্বেষ – হিংসা মানুষের যতো জড়তা শরীরে। ভেব না আমি সমাধি চাইছি। মুক্তির পথে সর্বস্ব ত্যাগী। ভিক্ষা পাত্র রেখেছি সাথে। মানুষের আদিম প্রবৃত্তি গুলো…

Read Full News

সে কাল এক গাল হাসি দিয়ে আমাকে আত্মহত্যা প্রতিরোধ দিবসের শুভেচ্ছা দিল

দুই বছর পার হয়ে গেছে। মোরগ লড়াইয়ে মেয়েটা জীবনকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যদিও মাঝেমধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, ভাগ্যের ল্যাং খেয়ে পড়ে যায় এখনো। কিন্তু কিছু সময়ের মধ্যে সে ঠিকই নিয়ন্ত্রন নিয়ে নেয়। আত্মহত্যার কথা তো ভাবেই না। কৌশল খাটিয়ে যুদ্ধটা খুব উপভোগ করে ও এখন। মেয়েটা বলল তার বাঁচতে ইচ্ছা করে না। ছোটো…

Read Full News

ঈদের ছুটিতে পড়তে পারেন যে বই

বিবাহের মাধ্যমে যে প্রেম, তা শুরুতেই পার্থিব সত্য মেনে নেয়, ফলে এখানে যত পূজা সব সাজানো, দেনা পাওনা বুঝে নেওয়া সহজ হয়, নিয়মিত বলে সংশয়ও কম, তাই শুধু কাঠামো দিয়েও তা টিকে থাকে। বইটি যত গোলমেলে মনে হয় আসলে বইটিতে অত গণ্ডগোল কিছু নেই। অমিতের কথার কৌলিন্য, অর্থাৎ রবীন্দ্রনাথের অসাধারণ বিবরণই এখানে পাঠককে গোলক ধাঁধায়…

Read Full News

কবিতা নয় ।। শেখ বাতেন

প্রিয় এক কবি বললেন, “কবিতা প্রথম ভালোবাসা নয় আপনার। বোঝা যায়, অবচেতনায় অন্য অগ্রাধিকার, সেটা কাব্যিক নয়।” আমি তো প্রকাশ্যেই বলি– পৃথিবীর আহ্নিক গতিতে আমার প্রবল আপত্তি আছে, যে অক্ষরেখা ধরে কখনো যাওয়া হয় না কোনোদিন এক নিলীমার কাছে– হাজার বছর ধরে হাটতে চাই না আমি, অন্যরকম ক্লান্তি আমার– জীবনের ঝুঁকি বিনিয়োগে যে নারী চেয়েছে…

Read Full News

”খুব মায়া নিয়ে আমাদের বলে, ও বোঝে না, মাথা গরম”

এভাবে গায়ের জোরে, অহঙ্কারে চললে, রাগ নিয়ন্ত্রণ করতে না শিখলে পুরো মানবজাতিকে নিয়েই ডুববে তারা। অথবা হয়ত একদিন মহিষের, বলদের কাজগুলোই তাদের ভাগ্যে নির্দিষ্ট হয়ে যাবে। নাকের উপর কালশিটে পড়া। বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল ফুলে ঢোল, ব্যাথায় নাড়াতে পারছেনা। মাকে কাজে সাহায্য করে ২০-২২ বছর বয়সী মেয়েটা। মোবাইল টিপতে দেখে সন্দেহ আর রাগে অন্ধ হয়ে…

Read Full News

নিয়তি // বিক্রম আদিত্য

নিয়তি খালের ওপারে একা দাঁড়িয়ে থাকা বুড়ো কাঁঠালগাছটা সাক্ষী- পাখিরাও যখন গাছটির শাখায় সুখের ঘর বেঁধে পারেনি, এক জোড়া নাবালক-নাবালিকা গাছটির ছায়ায় সুখের সময় কাটিয়েছিল। এক এক দিন কোনো কথা হতো না, নিরব কাঁঠালগাছটার মতোই চুপচাপ তারা চেয়ে থাকত একে অপরের দিকে। মাঝে মাঝে এতো কথা হতো যে, নির্জন খালের পাড়টাকে আর নির্জন মনে হতো…

Read Full News

কে যাবে, তার সাথে? -বিন্দু রিয়া

আজ দিবাগত রাতে কে যাবে, তার সাথে? কেউনা, সে একা। জনতা আওয়াজ তুলবে বদর মীর কাসিম ও ঝুলবে। এ সব কথার ঢেউ না, মিলবে যম দূতের আজ দেখা। গ্লানি একটু মুছবে.. স্বাধীন বাংলা ও বুঝবে যে, এখনো বিচার হয়। সে কল্প কথা নয়। জয় বাংলা। বাংলার জয়…. ববি অস্তরাগ।

Read Full News

সঞ্চিতা মিস্রের কবিতা

বোধ পাথরকঠিন একটা হৃদয়– চতুর্পাশে অদেখা প্রাচীরের মাথায় কাঁটার বেড়াজাল; ডিঙিয়ে যাবার সাহসে রক্তাক্ত প্রচেষ্টা সন্ধান করে ফেরে জাদুর জিয়নকাঠি। ইচ্ছাকৃত ঘুমের ভানে ভানটাই তো সব– শবের প্রাণ ফেরানো জিয়নকাঠিতে ছলনা যে অস্পৃশ্য– তাই নীলমনে হারিয়েছি বারবার, ব্যর্থতাকে হারাতে চেয়ে অলঙ্ঘ্য প্রাচীরে মাথাকুটে মিলেছে নিস্ফলতা– পাষাণহৃদয়ের কুলুঙ্গিতে প্রদীপ জ্বলেনি। জ্বলেছে অন্য হৃদয়, পুড়েছে আরেক মন,…

Read Full News