Headlines
Debolina Moon

প্রেমের প্রলাপ

কথাগুলো সব হারিয়ে রয়, তোমার বেঁধে দেওয়া অদৃশ্য সীমানায়। প্রাচীর সরাও প্রিয়, আমি আসতে চাই, তোমায় ভালোবাসতে চাই। *** ভালোবাসবে না জানি, ভণিতাটুকু তো তবু করো কাঙ্ক্ষিত এ সময়ে। *** চলো আমরা পালিয়ে যাই, দুজনে কেড়ে নেব যা আছে দুজনার সব শেষ রাতে। দিগুণ হবে তা প্রাতে। যাবে? *** কিছুই তো সত্যি চাইনি নারী, আমায়…

Read Full News

চলে যেতে চায় সে মুক্তির অজুহাতে

১ এমন জীবনে মনে হয় সব ছেড়ে দিয়ে গিয়ে লেগে থাকি আকাশের গায়। এখানে এখন যা সব ঝড়ো বাতাস, আমার চারিধারে সারাক্ষণ মৃদুমন্দ ভণিতায় বয়। ২ ভুলগুলো গুঞ্জন হয়ে কানে বাজে, বিভৎস ওরা আমাকে বিষন্ন করে রোজ। ৩ চলে যেতে চায় সে মুক্তির অজুহাতে নতুন করে গ্রন্থিত হতে। শেকস্ রাসেল, লন্ডন, যুক্তরাজ্য

Read Full News

এখানে আমাদের শুধুই ছদ্মবেশ

♥ এ পৃথিবীর কাছ থেকে কেড়ে নিতে চাইনি কোনোদিন কিছু কিছু তো পাওয়া আছে জন্মেছি যখন! ♥ দাও না কিছু অযত্নে, মাঝে মাঝে এরকম বড্ড ভিখিরি লাগে নিজেরে! ♥ কিছু কি হারায় তোমার শিশু যখন পথ আগলায়? ♥ পৃথিবীর পথে পথে যা কিছু আমার তরে ছড়িয়ে আছে অবহেলায়, আমি কি তা কুড়িয়ে নেব না স্বযত্নে?…

Read Full News
কবি সোহরাব রুস্তম

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নষ্ট নগরে

এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নির্লজ্জ নগরে, লজ্জাস্নান করুক পালকহীন কাকের দল যারা নিরন্নের হাত থেকেও ছো মেরে নেয় রুটি, সহজাত কা কা ডাকের বদলে যারা ডাকে কুহুকুহু, তাদের মুখ থেকে বের হয় ডাস্টবিনের দুর্গন্ধ। এক পশলা লজ্জাবৃষ্টি নামুক এই নির্মম নগরে, নেড়ি কুত্তার দল ভিজুক রক্ষকের উর্দিতে ভক্ষক যারা, চষে বেড়ায় নগরীর এ প্রান্ত…

Read Full News
অনুপম মসনী

অকারণে কোনো কিছুই ঘটে না

    অকারণে কোনো কিছু ঘটে না। বোনের অপমানের প্রতিশোধে রাবণ হরণ করল সীতাকে; শস্যলক্ষ্মী সীতার স্পর্শে লঙ্কা হল উর্বরা। অকারণে কোনোকিছু ঘটে না। প্রত্যেকবার প্রেমে পড়ে আমি শিখেছি কত কিছু নতুন করে, এসব কিছুই জানতেন না পীথাগোরাস। অকারণে কোনো কিছুই ঘটে না। ইতিবাচক কারণ থাকে। প্রত্যেকবার চাকরি ছেড়ে আমি বুঝতে পেরেছি, ভুল করেছি চাকরি…

Read Full News
মারিয়া Maria

অন্তর্গত জীবন

এ পৃথিবীর সাথে অস্পষ্ট কিছু বিভেদ আছে আমার। এক বেমানান বিত্রস্থ জীবন। মাঝে মাঝে তবু কিছু স্বপ্নে অবগাহন। অন্তর্গত মহান কিছু বেদনা আছে, সেগুলো সম্পদ জানি— তবু তা হারিয়ে যাচ্ছে আমার স্বভাববিরুদ্ধ সুখ অন্বেষণে। দিব্যেন্দু দ্বীপ, ঢাকা

Read Full News
নীপিড়িত

অব্যক্ত প্রশ্নগুলো

পৃথিবীর কাছে অনেক প্রশ্ন আছে বাকী, উত্তরগুলো সব ওরা দিচ্ছে ফাঁকি। এ প্রশ্ন আর বাক্য ব্যয়ে হবে না, বুলেট ছাড়া ওরা ভালোবাসবে না, সব তা বাক্য ব্যয়ে হবে না। বুলেট ছুড়ে প্রশ্ন করার দিন, কেনো তুমি বাজাও শুধু বীন? পদে পদে বসে আছে শ্বাপদেরা, পথে পথে আপদেরা, ওদের কাছে প্রশ্ন করা শুধু বাক্য ব্যয়ে হবে…

Read Full News
ভালোবাসি তোমায়

ঠিক যেন আমার প্রথম যৌবনে পদার্পণ

♥ একটা নতুন জীবন হত তোমায় যদি পেতাম, তোমায় যদি পেতাম আমি ঠিক আকাশ হতাম। চাঁদটা বুকে পেতে নিতাম। ♥ তোমায় যখন প্রথম দেখি, সত্যি আমি চমকে উঠি! সবকিছু যে মানবে আমার, স্পর্দা দেয় অামায় নিয়ম ভাঙবার। ♥ জীবনের যত শূন্যতা তার চেয়ে তুমি ভীষণ বড়, পূর্ণ হতে চাই না সবই, তোমায় একটু যদি পাই…

Read Full News