Headlines
বন্ড সুবিধা

কূটনৈতিক বন্ডে হাজার হাজার কোটি টাকার মদ আমদানি, নজরদারিতে ফাঁক কোথায়?

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগ; টস বন্ডের চার গুদাম সিলগালা, কমিশনার আবু ওবায়দাকে ঘিরেও ছিলো  অভিযোগ। ফলোআপ নিউজ | অনুসন্ধানী প্রতিবেদন বাংলাদেশে কূটনীতিক ও বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য শুল্কমুক্ত পণ্য আমদানির যে ব্যবস্থা রয়েছে, তার আওতায় বিপুল পরিমাণ বিদেশি মদ আমদানি হয়। এই সুবিধার অপব্যবহার, অননুমোদিত গুদামে পণ্য মজুত এবং শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ নতুন…

Read Full News
Bestech Bangladesh Ltd.

আড়াই হাজার কোটি টাকার আমদানি BD Designs-এর, হাজার কোটি টাকার Bestech-এর—শুল্কমুক্ত বন্ড সুবিধার জবাবদিহিতা কোথায়?

কর্ণফুলী ইপিজেডের BD Designs Private Limited ও Bestech Bangladesh Limited-এর বিপুল আমদানি কার্যক্রম বন্ড সুবিধার হিসাব, শুল্কমুক্ত কাঁচামালের ব্যবহার এবং অডিটের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। বাণিজ্য-তথ্যভান্ডার Trademo-এর হিসাবে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত BD Designs-এর আমদানি মূল্য ২০০.৫৯ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে প্রায় ২ হাজার ৪৪৭ কোটি…

Read Full News
সৌদি আরব

আমাদের নদের চাঁদঃ সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত সম্পর্কে একটিও খারাপ কথা কোথাও নেই!

সাংবাদিকদের অনুসন্ধানের বাইরে দূতাবাস-হাইকমিশন, তথাকথিত মেধাবী আমলাতন্ত্রের সুবিধাভোগী সংস্কৃতি এবং দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রশ্ন। ফলোআপ নিউজ | বিশেষ অনুসন্ধান ও বিশ্লেষণ একজন রাষ্ট্রদূতের বিরুদ্ধে কোনো নেতিবাচক সংবাদ নেই। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, অনিয়মের খবর নেই, ক্ষমতার অপব্যবহারের প্রতিবেদন নেই। তিনি উচ্চশিক্ষিত, দীর্ঘদিনের কূটনীতিক, একাধিক দেশে দায়িত্ব পালন করেছেন। সরকারি জীবনবৃত্তান্তে তার কর্মজীবন বেশ বর্ণাঢ্য।…

Read Full News

প্রকৃত উগ্রবাদী কারা? ধর্মের বেশে যারা আছে, নাকি শোষিত অর্থনীতির নিয়ন্ত্রক যারা?

ফলোআপ নিউজ ডেস্ক বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে উগ্রবাদকে শুধু ধর্মীয় পরিচয়, পোশাক, স্লোগান কিংবা কোনো বিশেষ মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেখতে হবে—কে মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, কে বৈষম্যকে টিকিয়ে রাখছে, কে মানুষের শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে, কে নিজের ক্ষমতা রক্ষার জন্য অন্যের অধিকার ধ্বংস করছে এবং কারা এসব…

Read Full News
শারমীন অ্যাপারেলস লিঃ

শারমীন ফ্যাশনসের বন্ড সুবিধা: ‘Phantom Export’-এর ঝুঁকি কতটা?

ইউডিতে কাঁচামাল ও উৎপাদন ব্যয়ের হিসাব, রপ্তানির বাস্তবতা এবং শুল্ক-কর অব্যাহতির পরিমাণ কতটা যাচাই করেছে বন্ড কমিশনারেট? কাগজে রপ্তানি, বাস্তবে পণ্য চালান ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের নথি মিলিয়ে দেখার দাবি। বিশেষ অনুসন্ধান | ফলোআপ নিউজ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য বন্ড সুবিধা বাংলাদেশের রাজস্ব ও বাণিজ্যনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এ সুবিধার আওতায় যোগ্য প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে…

Read Full News
ইশরাক হোসেন

পিতার রাজনীতির অর্থে ক্ষমতায়ন, অভিজাত শিক্ষার পরিচয়: ইশরাক-শামারা কি আসলেই বাংলাদেশকে বোঝেন, ভালো কিছু চান?

বিশেষ বিশ্লেষণ | FollowUpNews বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার, অর্থনৈতিক সামর্থ্য, অভিজাত শিক্ষাগত পরিচয় এবং রাজনৈতিক ক্ষমতায়নের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সময় এসেছে। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ইশরাক হোসেন ও শামা ওবায়েদ ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছেন। তাদের রয়েছে প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিচয়, উচ্চশিক্ষার সনদ এবং এমন সামাজিক ও অর্থনৈতিক পুঁজি, যা সাধারণ পরিবারের…

Read Full News
দুই বাংলাদেশীর শিরশ্ছেদ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে প্রতিমন্ত্রীর ‘শিক্ষা’ তত্ত্বঃ নাগরিককে বাঁচাতে শ্রীলঙ্কা তৎপর, বাংলাদেশ জানল মৃত্যুর পর!

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে খবরই পায়নি ঢাকা; শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যুদণ্ড বাতিলে বিশেষজ্ঞ আইনজীবী পাঠিয়েছে কলম্বো— প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কোথায়? বিশেষ প্রতিবেদন | ফলোআপনিউজ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ববোধ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পরামর্শ…

Read Full News
ডেকো গ্রুপ

শতকোটি ডলারের বাণিজ্য, বন্ড হিসাবের জবাব কোথায়? আগামী অ্যাপারেলসের আমদানি-রপ্তানি নিয়ে অনুসন্ধান

চার বছরে ১১ কোটি ৩২ লাখ ডলারের আমদানি, ১০ কোটি ৯৩ লাখ ডলারের রপ্তানির তথ্য; বন্ড সুবিধা, কাঁচামালের ব্যবহার, রাজস্ব দাবি ও তদারকি নিয়ে প্রশ্ন। বিশেষ অনুসন্ধান | ফলোআপ নিউজ রপ্তানিমুখী পোশাকশিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সহায়তা। এ সুবিধায় নির্ধারিত শর্তে শুল্ক-কর পরিশোধ ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ পায় যোগ্য প্রতিষ্ঠান। বিনিময়ে আমদানি করা…

Read Full News