Headlines
Dibbendu Dwip

আমার আমি টুকরো গল্প: সবাই যে যার মতো ক্যারিয়ার গড়ে নিয়েছে

ম্যাচে আমি ভালোই ছিলাম। বেশ টাকা পয়শা ইনকাম করি। বাড়িতে পর্যাপ্ত টাকা পাঠাই। মোবাইল কিনলাম, এক মামাকেও একটা মোবাইল কিনে দিলাম। নিজেরটার দাম ছিল সাত হাজার পাঁচশো টাকা। মামারটার দাম ছিল দশ হাজার টাকা। মামাবাড়ীতে আমরা পুরো পরিবার একটানা ছয় বছর থেকেছি, তাই তাদের প্রতি কৃতজ্ঞতার একটা বিষয় আমাদের সব সময় থেকে যায়। আমার সেই…

Read More
খলিশাখালী বধ্যভূমি

গরীবপুর-খলিশাখালী গণহত্যা ও বধ্যভূমি // অসীম বিশ্বাস মিলন

পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট পরিচালনা করে এবং গণহত্যা শুরু করে, যা অব্যাহত থাকে বিজয় অর্জনের পূর্ব পর্যন্ত, এমনকি ১৭ ডিসেম্বর এবং তারপরও অনেক দিন পর্যন্ত— প্রকৃতপক্ষে ঢাকার মিরপুর মুক্ত হয় ৩১ জানুয়ারি ১৯৭২-এ। গণহত্যার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনী এবং তাদের…

Read More
শাহরিয়ার কবির

নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির ওয়েবিনারঃ তালেবানের পক্ষে কথা বললে তাকে আইনের আওতায় আনতে হবে

আজ ১৯ আগস্ট (২০২১) বিকেল ৩টায় জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানবহিতৈষী দিবস’ (World Humanitarian Day) উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়তা কমিটি কর্তৃক আয়োজিত ‘আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয়’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে প্রারম্ভিক বক্তব্যে নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির বলেন, ‘রাজনৈতিক, সামাজিক বা প্রাকৃতিক যে কোনও মানবিক বিপর্যয়ে আর্তজনের সাহায্যে…

Read More
১৯৭১

ফরিদপুরের মিঞাবাড়ী গণহত্যা দিবসে স্মরণসভা করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

১৭ আগস্ট ফরিদপুরের কোতোয়ালী থানাধীন কোমরপুর গ্রামের মিঞাবাড়ী গণহত্যা দিবস। ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পৌর মেয়র অমিতাভ বোস। ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কুদ্দুসুর রহমানের উপস্থাপনায় এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন…

Read More
দিব্যেন্দু দ্বীপ

কোভিড-১৯ এবং আমার বেঁচে ফেরা (২)

পূর্বপ্রকাশের পর (লিঙ্ক) এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিডের নিয়মিত চিকিৎসাতেই আমি সুস্থ হয়েছি। যারা হাসপাতালে নিয়ম করে আমার কাছে ছিল— আমার স্ত্রী নুরুন্নাহার সুবর্ণা, বড় বোন তুলিকা রাণী দাস, ছোট বোন দেবপ্রিয়া দাস, ছোট ভাই শেখ দিদারুজ্জামান, এবং দাদা বাবু বিভাষ ভূষণ দাস মাঝে মাঝে গিয়েছেন। ছোট ভাই সজল বিশ্বাস দেখতে গিয়েছিলেন। আমি না চাইলেও বিকাশে…

Read More
thunderbird

পাগলিনীর প্রেমের প্রলাপ // সিলভিয়া প্লাথ

আমি চোখ বুজতেই পৃথিবীতে যেন মৃত্যু নামে; চোখ খুলতেই আবার প্রাণোচ্ছল হয়ে ওঠে পৃথিবী। (হয়ত আমার মস্তিষ্কেই গড়ে নিয়েছি তোমার প্রতিকৃতি।)   তারাগুলো ঝিকিমিকি জ্বলতে থাকে, হঠাৎ অন্ধকার এসে সব আলো গিলে খায়: আমি চোখ বুজতেই পৃথিবীতে যেন মৃত্যু নামে।   আমি স্বপ্ন দেখেছিলাম তুমে আমাকে বিবশ করেছিলে বিছানায় চন্দ্র মাতোয়ারা হয়েছিল তোমার গানে,  আমাকে…

Read More
নগরকান্দা

নগরকান্দার সরকারিভাবে অস্বীকৃত ছয় বীরাঙ্গনা জানালেন তাদের দু:খকষ্টের কথা

১. ছিয়ারন বেগম স্বামী: সোহরাব মোল্লা ঠিকানা: ধমরদী, চরযশোরদী, নগরকান্দা, ফরিদপুর। পাটের কাল— বর্ষা কেবল শুরু হইছে। আমার আব্বা তখন ফফু বাড়ি ছোট পাইককান্দি ছিলেন। নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজরত অবস্থায় তাকে মেরে ফেলে পাকিস্তানি বাহিনী। আমি গিয়েছিলাম আমার আব্বাকে খুঁজতে। ঘোড়ামারা বিলের কাছাকাছি একটা জায়গায় আমার ওপর নির্যাতন করে। আমার ওপর নির্যাতন করেছিল রাজাকারেরা। চারজন…

Read More
শহীদ সরজু বালা সেন

রাজবাড়ীর সেনবাড়ী গণহত্যা: বিহারী রাজাকারেরা সেনবাড়ীতে ঢুকে হত্যা করেছিল ৬ জনকে

যে স্থানে গণহত্যাটি সংগঠিত হয়: গ্রাম: রামপুর, ইউপি: শহীদ ওয়াহাবপুর, উপজেলা: সদর, রাজবাড়ী। যে ছয়জনকে হত্যা করা হয়: আমার ঠাকুরদা: শহীদ আদ্যনাথ সেন (৮২), ঠাকুরমা: শহীদ সরজু বালা সেন (৭৪), অবিনাশ চন্দ্র দে, মাখন লাল দে, আমার পিসতুত দাদা: মুকুল বোস (৪৫), জ্যাঠাতো ভাই: বিনয় সেন (২২) ১০ মে ১৯৭১, স্থানীয় বিহারী রাজাকারেরা আমাদের বাড়ীতে…

Read More