রাজস্ব কর্মকর্তা পীযুষ কুমার বিশ্বাস ও সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল করীমের বক্তব্য চাইতেই কল কেটে দিলেন, চট্টগ্রাম কাস্টমস্ নিলাম সেল নিয়ে অনুসন্ধানে ফলোআপ নিউজ
চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম সেলকে কেন্দ্র করে স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং সরকারের রাজস্ব সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিলাম প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়মের বিভিন্ন অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে গিয়ে অনলাইন সংবাদমাধ্যম ফলোআপ নিউজ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ফলোআপ নিউজ জানিয়েছে, নিলাম সেল-সংক্রান্ত বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রাজস্ব কর্মকর্তা পীযুষ কুমার বিশ্বাস এবং সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল করীমের সঙ্গে…
