Headlines

পরিবারসহ ওমরা হজ পালন করতে সৌদি আরবে গেলেন রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান

রাজস্ব কর্মকর্তা
স্টাফ রিপোর্টার | FollowUpNews

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার রাজস্ব কর্মকর্তা  মো. ওয়াহিদুজ্জামান পরিবারসহ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আগামী ২০ জুলাই ২০২৬ থেকে ২৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ১০ দিনের বহির্বাংলাদেশ ছুটি ভোগ করবেন। ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেওয়ার শর্তে তাকে অনুমতি দেওয়া হয়েছে।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সফর সম্পূর্ণ ব্যক্তিগত ও ধর্মীয় উদ্দেশ্যে। ওমরা হজ পালনের জন্য তিনি পরিবারসহ সৌদি আরব গমন করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ সফরের যাবতীয় ব্যয় কর্মকর্তা নিজস্ব ও পারিবারিক সঞ্চিত অর্থ থেকে বহন করবেন। এ কারণে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। ছুটিকালীন বেতন-ভাতা তিনি বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট করবর্ষের আয়কর রিটার্নে বিদেশ ভ্রমণসংক্রান্ত ব্যয়ের তথ্য প্রদর্শন করতে হবে।

প্রজ্ঞাপনে তার ব্যবহৃত পাসপোর্ট নম্বরও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

উল্লেখ্য, ফলোআপ নিউজ-এর সাথে জনাব ওয়াহিদুজ্জামানের ৬/০৮/২০২৬ তারিখে কথা হয়েছে। এবং তিনি এখনো সৌদি আরব অবস্থান করেছেন বলে জানিয়েছেন। ফলোআপ নিউজ পরিবারের পক্ষ থেকে তাকে শুভকামনা জানানো হয়েছে।