Headlines

মেয়ের বিয়েতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কর কমিশনার শ্রাবণী চাকমা

কর কমিশনার
কর অঞ্চল-৬, ঢাকার কর কমিশনার শ্রাবণী চাকমা মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এ উদ্দেশ্যে তাকে সরকারিভাবে বহির্বাংলাদেশ অর্জিত ছুটি (Earned Leave) মঞ্জুর করা হয়েছিলো।
শ্রাবণী চাকমা
সংশ্লিষ্ট প্রজ্ঞাপন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থ মন্ত্রণালয়ের ট্যাক্স-২ শাখা থেকে ২৯ জুন ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রাবণী চাকমা ২৬ জুলাই ২০২৬ থেকে ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত মোট ১২ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তবে ছুটির কার্যকারিতা শুরু হয়েছে তিনি বাস্তবে যেদিন ছুটি গ্রহণ করেছেন সেদিন থেকে।

সরকার জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য ছিলো তার মেয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা। সফরসংক্রান্ত ব্যয় তিনি নিজে এবং তার বড় ভাই বহন করেছেন। বিদেশে অবস্থানকালে তিনি স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা গ্রহণ করবেন এবং বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ উত্তোলন করবেন না।

এছাড়া সফর ব্যয়ের তথ্য পরবর্তী আয়কর রিটার্নে আইটি-১০ বিবিতে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর)-এর সংশ্লিষ্ট বিধান এ অনুমোদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মিজাবে রহমান স্বাক্ষর করেন। অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অভ্যন্তরীণ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।


কর কমিশনার
ঢাকার কর অঞ্চল-৬ এর কমিশনার শ্রাবণী চাকমা।

নোট: আইটি-১০ বিবি (IT-10BB) হলো আয়কর রিটার্নের একটি ব্যয়-বিবরণী ফরম, যেখানে করদাতাকে বিদেশ ভ্রমণসহ উল্লেখযোগ্য ব্যক্তিগত ব্যয়ের তথ্য প্রদর্শন করতে হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এ সফরের ব্যয় পরবর্তী করবর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নের আইটি-১০ বিবিতে উল্লেখ করতে হবে।