Headlines

আমার মন মেতেছে

হাসনা হেনা

১

চাঁদের গায়ে সত্যি আজ চাঁদ লেগেছে,

আমার মন মেতেছে!

২

তুমি যদি আজকে শুধু আমার হতে,

বাকী জীবন কেটে যেত স্মৃতিতে।

৩

জীবন কেন একটা হয়,

প্রিয়, তুমি কেন দুটো নও?

৪

হারিয়ে যাক না আমার যা আছে,

শূন্য হাতে নিমগ্ন আমি তোমার কাছে।

৫

হৃদয়ের যত না ফোঁটা ফুল

সকলই আজ পাপড়ি মেলেছে।

৬

অজানা সুরে নিঃসঙ্গ হই,

সে কি শুধু তুমি নও?

৭

আসতে পারো?

আমার জন্য একটু হাসতে পারো?

৮

বুঝতে পারো, বুঝতে চাও

স্ফিত ধমনীতে কার জন্য রক্ত বয়ে চলে এত?

৯

আকাশ ভেঙ্গে পড়ুক মাথায়,

তবু চাঁদটা আমার চাই।

১০

হাত পাতিনি কোনোদিন।

তোমাতে হার মেনেছি,

মহিয়সী, শান্ত করো আমায়।


কবি নাম প্রকাশে ইচ্ছুক নয়