Headlines

যাকে বারবার ভুলে যেতে হয় // ইউসুফ বান্না

পর্যায় থেকে পর্যবসিত হওয়ার আগে একটা অবধারিত প্রশ্নবোধকে ত্রিশঙ্কু হয়ে আছে কিছু প্রশ্নের উত্তর– যার কোনোটাই জিজ্ঞাসা ছিল না কোনোদিন আসি বলেইতো চলে যাওয়া যায় সকল শঙ্কটের যদি এভাবেই রেশ থেকে গেল—তবে প্রতিটি ভবিতব্যকেইতো প্রশ্ন করতে হয়—অর্জুনের চাঁদমারি খেলায় কর্ণের বনামে সিদ্ধ হস্তে বধ করতে হয় রেফারেন্স প্রেফারেন্স তুমি আমি ইতিহাস মাটি ও মিথ অতঃপর…

Read Full News
কবিতা

শাহিদা সুলতানার কবিতা ♥ ইচ্ছেরা ভুলে যায় পথ

  কোথাও কেউ নেই, সমুদ্র পার হয়ে এলে অবেলায় মাঠে কারও থাকবার কথা থাকে না–   মায়াবতী ইচ্ছেরা নীলের ক্যানভাসে লেখে আজগুবি কল্পনার গল্প– বিমর্ষ বিকেলে অবিরাম কড়া নাড়ে প্রাসাদের ভুল দরজায়।    শাহিদা সুলতানা    

Read Full News
খেজুর গাছ

দ্রোহের কবিতা ♠ দিব্যেন্দু দ্বীপ

কবি, কবিত্ব লুকাও, লুকাও তোমার মুঠো মুঠো আদ্র হৃদয়; ওদের চেয়ে দিগুণ জোরে কষে লাথি মারো ভৃত্যের কাছায়।   হাবভাবে অবিকল কিছু মূর্তি বানাও, পিছে পিছে, বাহন হয়ে; চলতে থাকো। অভিশপ্ত ভাবো দুনিয়ার মজদুর যতো। এভাবে, প্রকারে আকারে, হাসি ঠাট্টায়, আড়ম্বরে ভিড়ে যাও ওদের দলে। হয়ে যাও একদম ওদের মতো।   ভাব আর ভোগের দুনিয়ায়…

Read Full News
অভি

শা হ্‌ রি য়া র অ ভি র কবিতা ♣ স্বরূপ আঁধারে

তোমার মধ্যবিত্ত ভালবাসা ভাল লাগে না আমার  হাতে হাত রেখে পার হতে চাই না আার চোখ বাঁধা অন্ধকার। অন্ধ পাখির সাথে দেখা হল না আজও  একটা বাবুই ঠোঁটে করে ঘর বয়ে আনে  আমি চোখ বুজে রই। এই মুহুর্তের ভাবনারা অলস বসে আছে ‌আমার চোখের পাশে পড়ে আছে এক টুকরো জোনাকি। মুঠো খুলে কেউ রেখে দিলো…

Read Full News

দিব্যেন্দু দ্বীপের কবিতা: অভিমান নেই কোনো

১ পাথর কেটে মধ্যে ফুল পেয়েছি, ভেঙ্গেছে সব ভুল— সেখানে বিহ্বল অবিরত এক জীবন, প্রলম্বিত যৌবন, পাথরে সুরক্ষিত রয়। নিষ্পাপ সরল আকার আকৃতি এভাবে পাথর চীর অব্যয়।   ২ নাম শুধু ভিন্ন নদী সকল নিরবিচ্ছিন্ন, তৃষ্ণা মেটে একইরূপে, একই স্রোত একইভাবে বহমান গভীরতা না জানলে অবগাহনে কতটুকু মাপতে পারো তুমি তার?  ৩ পোষ মেনে ছিলাম…

Read Full News

শা হ্‌ রি য়া র অ ভি ’র কবিতা: একদিন ত মরেই যাব

সভ্যতার ঘুলগুলিতে যন্ত্রণার ছাপ আজও স্পষ্ট  তবুও তোমার চোখে স্বপ্নের ছায়া।  বেঁচে থাকার এই ঘোর সঙ্কটেও, তুমি হেঁটে চলো কার্নিশ ধরে; পাতাল সুর বেজে চলে পতন আহ্বানে। তবুও চির চেনা চোখ, বুক ও হৃৎপিণ্ড  মৃত্যুকে অস্বীকার করে কোনো এক ভোরে.  র‍্যাঁবোর হাত ধরে নরক দরজা ভেঙ্গে নির্বাণযাত্রায়,  অতঃপর দুঃখবোধের প্রেমময় অজগর;  সামাজিক বিবর্তন আঁকড়ে ধরে…

Read Full News
এক বিষণ্ণ রোববারে

’এক বিষণ্ণ রোববারে’ কাব্যগ্রন্থ থেকে

নিলামে ডাক দিয়ে হৃদয় কেনার বিত্ত আমার ছিলো না কোনোদিন, এখনও তা নেই। আজন্ম দরিদ্র আমি চিরকাল দরজায় দাঁড়িয়ে শুনেছি বিত্তের লড়াই-এর শব্দ, সোনার হাতলে কোহিনুর কারুকাজ– ঠিকরানো আলোয় অন্ধ হয়েছি বারবার– নিলামের এক-দুই-তিন শেষ হলে প্রতিবারই থেমেছে হৃদয়ের ঘড়ি এক নিশ্চিত প্রিয়-বিচ্ছেদ বেদনায়। আজন্ম প্রেমিক তবু অপেক্ষায় থাকি ‘অনিবার্য কারণ বশত এই নিলাম বাতিল…

Read Full News

মনোছবি ।। জুয়েনা ইয়াছমিন

ফিরবো না আজ, কিছুতেই ফিরবো না স্মৃতিগুলোকে একলা ফেলে ওরা হাসায়-কাঁদায়, লাফায়-ঝাঁপায় হৃদ-মাজারে জড়ো হয়ে। না হয় তারা আজ নিলোই একটি রাত– সুন্দর একটি ভোর, দুপুর বিকেল, সন্ধ্যা রোমন্থনে। অথবা একটি রাত, ঠিক রাতের মতই– একটু অন্যরকম সে রাতের সহযাত্রীরা তারা উঞ্চতায় ছিলো, ভোরের গল্পে ছিলো কর্ম-মুখর দুপুরে ছিলো, গোধূলিয়ার রক্তাভ মেলায় স্বপ্ন নিয়ে খেলায়…

Read Full News