Headlines
অনুপম শেখর

একটা বিপ্লব দরকার // অনুপম শেখর

একটা বিপ্লব দরকার। ইদানিং চায়ে চিনি কম দেয় সুদেব দা। সবকিছু উল্টাপাল্টা লাগছে। রোজ রোজ ঘুম রুটিন ফাঁকি দেয়। পেঁয়াজের দাম বেড়ে গেছে। (যদিও আমাকে বাজার করতে হয় না।) ফ্যানটাতে বাতাস কম অথচ শব্দ বেশি হচ্ছে। মাঝরাতে চোখদুটো ঘর ছাড়তে চায়। অলিগলিতে ঘুরে বেড়ায় কল্পনা, হাইওয়ে ঘুমিয়ে গেছে ঘন্টা কয়েক আগে। দুরপাল্লার ট্রাকগুলো আমার শিরায়…

Read More
Arup Gain

কাঙ্ক্ষিত স্বপ্ন // অরূপ গাইন

হে মহাপ্রলয়ের নটরাজ! কেন তোমার প্রলয়নৃত্যে ধ্বংস করছ না এ ধরিত্রী! তোমার পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই আর ক্ষ্যাপে না। আমরা তোমার ভাগ্যদেবীর যজ্ঞবেদীর বলির পাঁঠাই রয়ে গেলাম! জল্লাদেরশানিত অস্ত্র সদা প্রস্তুত হাড়িকাঠের পাঁঠা দিতে বলিদান। চাই না তোমার হাতে শ্যামের বাঁশরী! তোমার এক হাতে থাক ধর্মরাজের দণ্ড, অপর হাতে যেন থাকে রণতূর্য। এই…

Read More
পাথর

পাথরে পাথর চেপে ছিলো শুধু এতদিন // দিব্যেন্দু দ্বীপ

অনেক হয়েছে ভালোবাসাবাসি, কেড়ে নিয়ে সব দু’জনে হেসেছি অট্টহাসি। সুখে সম্মত হয়ে আমরা তবে প্রেমের কাব্যের শেষ লাইনটি লিখে ফেলি আজ। দ্বন্দ্বে, কখনো আনন্দে নির্ঘুম রাত কাটিয়ে ভোরের সূর্যটা দেখা হয়নি যে কতদিন! ঝেড়ে ফেলো সব লাজ, এসো সত্য বলি— আগলিয়ে রেখেছিলো কে কাকে কীসে? পাথরে পাথর চেপে ছিলো শুধু এতদিন, মাটির প্রলেপ পড়েনি তাতে,…

Read More
কাজী নজরুল ইসলাম

সংকল্প // কাজী নজরুল ইসলাম

            থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে…

Read More
পৃথা রায় চৌধুরী

যবনিকা // পৃথা রায় চৌধুরী

অনেকখানি জুড়ে যে আছে, সে বুঝি অনধিকার র্চচার রোদ। কুলকুল এক নদী ঘাম মিশে যায় নাক টানার ঘেন্নায়। খুব বেশি হলে দমকা কাশি হাঁপ… দমবন্ধ নাটক। গতকালের চলে যাওয়া দেখা হয়নি আজও বাসের অপেক্ষায় গা ঘেঁষে দাঁড়াবার মুখোমুখি দেয়াল জুড়ে ‘অসাধারণ গণনা’… তফাৎ, ছ’পা হাজামজা। তুমি চেয়ার হয়ে আসো, তকমা হও তুমি তুমি হবে কবে?…

Read More

শৃঙ্খলিত পথিক // হাসনা হেনা

আমি নারী আড়ালে রাখি সতত তেজস্বী তাপস জগৎ সংসার মমতায় বেঁধে বেদনায় করি আপস ! শৃঙ্খলিত পথিক আমি গণ্ডি পেরুনো মানা রূদ্ধদ্বারে কড়া নাড়ে স্বপন গগনে মেলতে ডানা । কখনও তোমাকে অতিক্রম করি বসি ফের তোমার পূজায় , ভিখারি নই এ’পৃথ্বী দুয়ারে- বাঁধতে এসেছি মায়ায় । চেনা সুরের খেয়ালে আমার মমতার সুর বাজে? অবুঝ  আমি…

Read More
শাহিদা সুলতানা

“ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া” -শাহিদা সুলতানা

ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া সুখের বাড়া ভাতেও ছাই ফেলে তীব্র আলোকচ্ছটা। প্রাসাদ ষড়যন্ত্রের বার্তা নিয়ে গোপনদূতের আগমন ধ্বনি ময়দানের পেছন আস্তানায়। আমাদের বিবর্ণ অন্তর প্রাজ্ঞতার মুখোশে ঢাকা মূলত পরিচয়বিহীন ভাসমান রঙ্গিন বুদবুদের মত। শাহিদা সুলতানা

Read More
শেখ বাতেন

শেখ বাতেনের নিঃসঙ্গ বিক্ষোভ

ঘুমায় বাংলাদেশ– আমার জেগে থাকা অন্ধকারের ক্যানভাস জুড়ে কষ্টের ছবি আঁকা। স্বভাবে শরীরে পুষ্টিহীনতা সম্ভোগ বেচে নারী সড়কে গলিতে মুখোমুখি আমি কতোটা এড়াতে পারি? এই শহরের রাজপথ এক নরকের গুলজার ভিক্ষুক শিশু ফুল দিতে চায়– ভুল জন্মের দায় কার? জননী আদলে বাংলার মুখ এক বৃদ্ধা খেয়েছে তাড়া পঁচিশ বছর গোলামির পর এই রাষ্ট্র চালায় কারা?…

Read More