Headlines

অতর্কিতে তলিয়ে দেবো // শেখ বাতেন

আমি হয়তো মরেই যাবো বায়ুমণ্ডলে ঘুরে বেড়াবো ইচ্ছামতো বিষ ছড়াবো ভয়ের স্বপ্নে ঘুম তাড়াবো আমি হয়তো চলেই যাবো মাটির ভেতর অনেক নিচে আগ্নেয়গিরির আগুন হবো ভূ-কম্পনে দানব দালান ইচ্ছামতো ধ্বসিয়ে দেবো আমি হয়তো মরেই যাবো নদীর জলে মিশে রবো সুযোগমতো জলোচ্ছ্বাসে নষ্ট শাসক সাঙ্গপাঙ্গ অতর্কিতে তলিয়ে দেবো। শেখ বাতেন Share on FacebookPost on X

Read Full News
রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথের গান: জীবনমরণের সীমানা ছাড়ায়ে …

জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥ এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকা সে, গভীর কী আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥ নীরব নিশি তব চরণ নিছায়ে আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে। আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া তোমার বীণা হতে আসিল নাবিয়া! ভুবন মিলে যায় সুরের রণনে,…

Read Full News
Dilip Kumar Nath

কবিপ্রণাম: পথের শেষ কোথায় … কী আছে শেষে

বঙ্গীয় রেনেসাঁর অন্যতম দিকপাল, বাংলা গদ্য রীতিতে চলিত ভাষার প্রবর্তক, প্রাবন্ধিক-কবি, সবুজপত্রের প্রকাশক, বীরবলী ধারার জনক প্রমথ চৌধুরী তাঁর বর্ষা প্রবন্ধের মধ্যে বলেন, “আজকের দিনে রবীন্দ্রনাথের একটি পুরনো গানের প্রথম ছত্রটি ঘুরে ফিরে ক্রমান্বয়ে আমার কানে আসছে”— এমন দিনে তারে বলা যায় … এমন দিনে যা বলা যায় তা হয়তো রবীন্দ্রনাথও আজ পর্যন্ত বলেননি, শেক্সপিয়রও…

Read Full News
ইসলামকে সঠিক পথে আনতে চাওয়া একজন বাউল

বাউল গ্রেপ্তার ও রিমান্ড – বাঙালী সংস্কৃতির প্রতি আঘাত ও মুক্তিযুদ্ধের প্রতি অপমান

দেশের প্রচলিত আইন বাউলদের বিশ্বাস ও গানের সাথে বিরোধ হওয়া -আইন প্রণেতাদের চরম ব্যর্থতা। বাউলরা কখনই তাদের গানের জন্য অপরাধী হতে পারে না, তারা অপরাধমুক্ত মনের অধিকারী। সমাজের বিদ্যমান সকল অপসংস্কৃতি ও বিশ্বাসের বিরুদ্ধে তাদের গান ও নিবেদন। সুরের মূর্ছনায় তারা মানুষের কাছে তুলে ধরে সমাজের অন্তর্নিহিত কপটতা, ধূর্তামি, যা সাধারণ্যের দৃষ্টির বাইরে থাকে ।…

Read Full News
বিএনপি.আইএসআই

আইএসআইয়ের সঙ্গে খালেদার লন্ডনে বৈঠক!

চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলে লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তা ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই যুদ্ধাপরাধীর সঙ্গে গোপন বৈঠক করেছেন—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।…

Read Full News
রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক কথা যাও যে বলে

অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে  ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥ আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে– তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে…

Read Full News
তাজমহল নাকি তেজো মহালয়া

ভারতের আগ্রার তাজমহল চত্বরে জুমার নামাজ বন্ধের দাবি

ভারতে  ঐতিহাসিক তাজমহল চত্বরে জুমার নামাজ বন্ধের দাবি জানিয়েছে ‘অখিল ভারত ইতিহাস সংকলন সমিতি’। এ সমিতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর সহযোগী প্রতিষ্ঠান। তাদের দাবি, তাজমহলে নামাজ আদায় বন্ধ করা না হলে সেখানে হিন্দুদেরও পূজা অর্চনার সুযোগ দিতে হবে। শিব চালিশা পাঠ করতে দিতে হবে। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি জানিয়েছেন ‘অখিল ভারত ইতিহাস…

Read Full News

দারিদ্রের আড়ালে দরবার

ভাবলাম, ভুল হয়েছে কর্মরতদের। ওরা ভুল মেনে নিয়ে ঠিক করে দিল। অনেক গ্লানিবোধ আছে, অনেক কথা আছে, হয়ত সেগুলো বলার সময় এখনো আসেনি। কোনোদিন হয়ত আসবেও না। নিশ্চিত ঘুরে না দাঁড়িয়ে এসব বলে হাস্যস্পদ হতে চাই না। মানুষ হাসতে পছন্দ করে, অপমান করতে পছন্দ করে, অবিশ্বাস করতে পছন্দ। মানুষের ঈশ্বর বিশ্বাসের প্রত্যয় কোনোভাবেই সহজিয়া নয়,…

Read Full News