সওজের কোটি টাকার জমি দখলে দোকান–বাণিজ্য: মহাসড়কের পাশে গড়ে উঠেছে প্রভাবশালী চক্রের অর্থনীতি
দেশের বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগপথের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বিপুল পরিমাণ সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে। কোথাও পাকা দোকান, কোথাও টিনশেড মার্কেট, আবার কোথাও অস্থায়ী স্থাপনার আড়ালে চলছে কোটি টাকার বাণিজ্য। কোথাও কোথাও বহুতল ভবনও আছে। সড়কের নিরাপত্তা ও জনস্বার্থের জন্য সংরক্ষিত এই জায়গাগুলো এখন অনেক এলাকায়…
