ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি কুশসহ ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম হুসাইন আবদুল কাদের শেখ (৪৮)। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা।

শনিবার বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞাপ্তি থেকে
এর মাত্র কয়েকদিন আগেও একই চ্যানেল থেকে বিমানবন্দরে কুশসহ দু’জন ভারতীয় নাগরিক ধরা পড়েছিলো।
একটি গোয়েন্দ সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টিম গত ১৮ আগষ্ট শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান অভিযান পরিচালনা করলে আকাশ দুবে এবং আকাশ পানডে নাম দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ জব্দ করা হয়। তারা ট্রলি রেখে পালিয়ে যায় বলে বলা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
