Headlines
পৃথা রায় চৌধুরী

যবনিকা // পৃথা রায় চৌধুরী

অনেকখানি জুড়ে যে আছে, সে বুঝি অনধিকার র্চচার রোদ। কুলকুল এক নদী ঘাম মিশে যায় নাক টানার ঘেন্নায়। খুব বেশি হলে দমকা কাশি হাঁপ… দমবন্ধ নাটক। গতকালের চলে যাওয়া দেখা হয়নি আজও বাসের অপেক্ষায় গা ঘেঁষে দাঁড়াবার মুখোমুখি দেয়াল জুড়ে ‘অসাধারণ গণনা’… তফাৎ, ছ’পা হাজামজা। তুমি চেয়ার হয়ে আসো, তকমা হও তুমি তুমি হবে কবে?…

Read Full News

শৃঙ্খলিত পথিক // হাসনা হেনা

আমি নারী আড়ালে রাখি সতত তেজস্বী তাপস জগৎ সংসার মমতায় বেঁধে বেদনায় করি আপস ! শৃঙ্খলিত পথিক আমি গণ্ডি পেরুনো মানা রূদ্ধদ্বারে কড়া নাড়ে স্বপন গগনে মেলতে ডানা । কখনও তোমাকে অতিক্রম করি বসি ফের তোমার পূজায় , ভিখারি নই এ’পৃথ্বী দুয়ারে- বাঁধতে এসেছি মায়ায় । চেনা সুরের খেয়ালে আমার মমতার সুর বাজে? অবুঝ  আমি…

Read Full News
শাহিদা সুলতানা

“ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া” -শাহিদা সুলতানা

ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া সুখের বাড়া ভাতেও ছাই ফেলে তীব্র আলোকচ্ছটা। প্রাসাদ ষড়যন্ত্রের বার্তা নিয়ে গোপনদূতের আগমন ধ্বনি ময়দানের পেছন আস্তানায়। আমাদের বিবর্ণ অন্তর প্রাজ্ঞতার মুখোশে ঢাকা মূলত পরিচয়বিহীন ভাসমান রঙ্গিন বুদবুদের মত। শাহিদা সুলতানা

Read Full News
শেখ বাতেন

শেখ বাতেনের নিঃসঙ্গ বিক্ষোভ

ঘুমায় বাংলাদেশ– আমার জেগে থাকা অন্ধকারের ক্যানভাস জুড়ে কষ্টের ছবি আঁকা। স্বভাবে শরীরে পুষ্টিহীনতা সম্ভোগ বেচে নারী সড়কে গলিতে মুখোমুখি আমি কতোটা এড়াতে পারি? এই শহরের রাজপথ এক নরকের গুলজার ভিক্ষুক শিশু ফুল দিতে চায়– ভুল জন্মের দায় কার? জননী আদলে বাংলার মুখ এক বৃদ্ধা খেয়েছে তাড়া পঁচিশ বছর গোলামির পর এই রাষ্ট্র চালায় কারা?…

Read Full News
পয়গম্বর

“এভাবেই ঠিক পয়গম্বর হয়”

এভাবেই ঠিক পয়গম্বর হয়, শুধু ভালোবাসায় নয়, অস্ত্রের মুখেও! ’৭১ এও ‘৭’ আছে ‘৭০০’ হতে তা কতক্ষণ? হোক না এবার, বারংবার; সভ্যতার প্রয়োজনে, নিষেধাজ্ঞা ভেঙ্গে। সংবিধানও শাস্ত্র হয়, হয়নি? হয় না শেষ কারো ঘোষণায়। হোক না আবার, বারংবার। দিব্যেন্দু দ্বীপ

Read Full News
চরণ ধরিতে

চরণ ধরিতে দিয়ো গো আমারে—

চরণ ধরিতে দিয়ো গো আমারে—              নিয়ো না, নিয়ো না সরায়ে।           জীবন মরণ সুখ দুখ দিয়ে             বক্ষে ধরিব জড়ায়ে।           স্খলিত শিথিল কামনার ভার           বহিয়া বহিয়া ফিরি কত আর—            নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,                ফেলো না আমারে জড়ায়ে।           বিকায়ে বিকায়ে দীন আপনারে           পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে—            তোমার করিয়া নিয়ো গো আমারে                বরণের মালা পরায়ে।। রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯১৪

Read Full News
বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি – নির্মলেন্দু গুণ সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের…

Read Full News
Death of God

স্রষ্টার স্বেচ্ছামৃত্যু

ক্রমাগত ধ্বংসের দামামা বাজে। মস্তিষ্ক হতে উৎপন্ন হয়ে তা ছড়িয়ে পড়ে আমার কোমল হৃদয়ে, ছড়িয়ে পড়ে সমগ্র অন্তর আত্মায়। ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নেয় কবিতা, মানবের কিছু উপখ্যান; অথবা নতুন কোনো ধ্বংসবীজ! স্রষ্টাকে বিনাশ করে সৃষ্টি হয় সভ্যতা। নতুন এক সভ্যতা আবার— স্রষ্টা স্বেচ্ছামৃত্যুবরণ করে বারংবার। স্বার্থপর প্রার্থনা নয় দেশে দেশে, পরিপূর্ণ হয়ে…

Read Full News