Headlines
মসনী

মসনী-বাধাল এলাকায় বিএনপি-এর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে কয়েক জন

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাগেরহাট-মসনী এলাকা তুলনামূলক শান্তিপূর্ণ এলাকা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা কখনো হানাহানীতে রূপ নেয় না। বাধাল হাট ব্যতীত অন্য কোথাও চাঁদাবাজির কোনো বিষয়ও এ এলাকায় ছিলো না। কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পরে রাজনীতির নাম করে গ্রামের মধ্যেও চাঁদাবাজি শুরু করেছে কয়েক জন। নাম প্রকাশে অনিচ্ছুক মসনী গ্রামের কয়েক জন…

Read Full News

১ মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবেন না সরকারি চাকরিজীবীরা

অফিস সময় শেষ হওয়ার পূর্বে সরকারি চাকরিজীবীরা কেউ দপ্তর ছাড়তে পারবেন না। অর্থাৎ বিকেল ৫টার পূর্বে অফিস ত্যাগ করতে পারবেন না তারা। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীগণকে বাহিরে বের হতে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি করে…

Read Full News

রাইস কুকারে রান্না করতে গিয়ে কোলের শিশুসহ মায়ের মৃত্যু

মাগুরায়, টিলা গ্রামে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আওয়াল মিয়ার স্ত্রী সেতু খাতুন (৩৫) এবং তার আট মাসের মেয়ে আনিসা। ঘটনাটি ঘটেছে সকালে, যখন তারা রাইস কুকারে ভাত রান্না করছিলেন।  ঘটনার বিবরণঃ ♣ সকালে, সেতু খাতুন রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ♣…

Read Full News
খুলনা

খুলনায় এসআই সুশান্ত দাসকে মারপিট করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা

খুলনায় সুশান্ত দাশ নামে পুলিশের এক উপপরিদর্শককে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে খানজাহান আলী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ অভ্যুত্থানের পরে এসআই সুশান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি…

Read Full News
ধর্মাবমাননা

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে লালমনিরহাটে বাবা এবং ছেলেকে মারধর

লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক নরসুন্দর ও তার ছেলেকে মারধরের পরে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন পরেশ চন্দ্র শীল (৬৯) এবং তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে।…

Read Full News
নুরুল হুদা

সাবেক সিইসি নূরুল হুদাকে প্রকাশ্যে জুতাপেটা করে পুলিশে দিয়েছে কয়েকজন

রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এসময় তাকে জুতাপেটা করতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক গণমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি জানান, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও…

Read Full News
যশোর

৪২ বছর বয়সী একজন সহ যশোরে করোনাক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন…

Read Full News
বাগেরহাট

বাগেরহাটের দুই স্বর্ণ ব্যবসায়ী বছরের পর বছর ধরে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন

বাংলাদেশে স্বর্ণের ব্যবসা অনেকটাই অন্ধকার গলি পথে পরিচালিত। সরকারের কোনো কতৃপক্ষই স্বর্ণের উৎস নিয়ে কোনো প্রশ্ন তোলে না। তারপরও স্বর্ণের মজুদের একটি মোটামটি হিসাব সরকারের কাছে আছে। প্রশ্ন হচ্ছে— স্বর্ণ ব্যবসায় ভ্যাটের হিসেবটি কীভাবে হয়? অন্যান্য ব্যবসার মতো এক্ষেত্রেও ক্রেতাই মূলত ভ্যাট দিয়ে থাকেন। এনবিআর-এর একজন কর্মকর্তা জানাচ্ছেন স্বর্ণের দাম ভ্যাট যোগ করেই নির্ধারণ করা…

Read Full News