Headlines

গান: মরুতে মঙ্গল শোভাযাত্রা হবে

আমি স্বপ্ন দেখি মরুতে মঙ্গল শোভাযাত্রা হবে, স্বপ্ন দেখি বাদশারা সব বাউল হবে। আমি স্বপ্ন দেখি তাঁতের শাড়িতে ওরা স্নিগ্ধ-শুচি হবে, স্বপ্নে দেখি মরুতে বাংলা ব্যপ্ত হবে। ধর্মটা হবে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু আর লালন ফকির, ঘরে ঘরে রবে মুক্ত মানুষের মহাত্মার জিকির। দিব্যেন্দু দ্বীপ

Read Full News
কবি

দ্বিতীয় সূর্য ।। ‘এক বিষণ্ণ রোববারে’ কাব্যগ্রন্থ হতে

তীব্র অনাচারী রাত সরে যায় যে ঐশী ইশারায়, সেই দ্বিতীয় সূর্য ঘুচিয়েছে অন্তহীন অপেক্ষার কাল?   ব্রহ্মাণ্ডের অন্ধকারে দ্বিধাহীন আলোর তলোয়ার নেচে নেচে ভরিয়েছে মৃতদের অাঁধার আবাস।   গোর খাদকের অভিশাপে পৃথিবীতে ঝরবে না একটিও পাতা আর অকাল প্রয়াণে। শাহিদ সুলতানা   

Read Full News
ছোটগল্প

ছোটগল্প: মুরুব্বী

আজিম উদ্দিন খুব বিবেচক লোক, বেশ রাশভারীও। এলাকায় তাঁর নামডাক আছে, শুধু টাকা পয়শা আছে বলে নয়, আজিম উদ্দিনের কিছু বৈশিষ্ট আছে—গ্রামের অশিক্ষিত দরিদ্র সাধারণ লোকগুলো ওটাকেই সঠিক বলে ধারণ করে ফেলেছে। আজিমও অশিক্ষিত, কিন্তু টাকাপয়শা এবং ধার্মিকতায় তাঁর অশিক্ষা ঢাকা পড়ে গেছে। খুব গরম পড়েছে এবার। পারতপক্ষে এ সময়টা সে বাইরে বের হয় না।…

Read Full News
রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথের গান: জীবনমরণের সীমানা ছাড়ায়ে …

জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥ এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকা সে, গভীর কী আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥ নীরব নিশি তব চরণ নিছায়ে আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে। আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া তোমার বীণা হতে আসিল নাবিয়া! ভুবন মিলে যায় সুরের রণনে,…

Read Full News
ঈশপ ‍দিব্যেন্দু

বোধোদয় ।। দিব্যেন্দু দ্বীপ

এখন বোধহয় যেতে হবে; কোনো এক নির্জনপুরে। এখানে এখন আমার রাতজাগা ঘুম ভেঙে যায় ক্লান্ত দুপুরে। আসে ওরা নির্বিবাদী সুখচাতুরে, সকল ভুলে হিসেব করে জীবন সাজায় স্তরে স্তরে। সমতার প্রয়োজনে সংগ্রামে ঘুম ভেঙে যেত যাদের তারা বাংলা ছেড়েছে আগে। তোমারও কি এখন আমার মতো এমন লাগে? দিব্যেন্দু দ্বীপ 

Read Full News
ক্ষুধা

ছোটগল্প: ক্ষুধা ।। হাসনা হেনা

ঝাপসা চোখে নদীর দিকে তাকায় সফর আলী। বুঝতে চেষ্টা করে ঠিক কোথায় ছিলো তাঁর বসত ভিটে, কোথায় ছিলো ধানী জমি। কিন্তু কিছুতেই বোঝে ওঠতে পারে না সে ।থৈ থৈ করছে জল। অদ্ভুত রকমের বিষাদী বাতাস সফরের ঘোরলাগা মনে টোকা মেরে চলে যায়। সফরের ভেতরটায় কেমন যেন হাহাকার ।ঈষাণ কোণে মেঘের ঘনঘটা। ক্ষুধার্ত একটা কাক, কা কা…

Read Full News
দিব্যেন্দু দ্বীপ

পরাভবের কবিতা

♥ জীবনটা নিংড়ে নাও, পথে পথে বিলিয়ে দাও, দিতে গেলে তোমাদের দিগুণ মেলে ঠিক! শুধু কাউকে সাক্ষী করো না।   ♥ যাও যেখানে কিছু ক্ষুধা মেটে। একটা মুচকি হাসি দিয়ে, কিছু প্রশংসা করে ঢেকে নিও প্রস্থানের চক্ষুলজ্জাটুকু। যেতে হয়— এভাবেই জীবন আকাঙ্ক্ষিত হয়।   ♥ দাঁড়িয়ে থাকতে পারো যদি আসো, না আসলে খোঁজ নেব না,…

Read Full News
Shahida Sultana

একইভাবে দোল খায় সমুদ্র ।। শাহিদা সুলতানা

  তোমার কাছে কিছু চাইতে আমার সময় লাগবে, কিছু দিতেও, এক দ্বিধার সাগর পেরিয়ে আমরা এসেছি, তুমি আমি দুজনেই।   বসুমতীর অজস্র আশীর্বাদপুষ্ট যাত্রীদের সাথে আমরাও পেরিয়েছি এতটা বছর, নির্জনতার বরফ আড়ালে নিজেকে ঢেকে, একই গন্তব্যের দিকে।   নিরন্তর উপেক্ষায় জীবনের গান ছুঁড়ে ফেলেছি মহাসমুদ্রের গহ্বরে নিমেষে যা নিঃশেষ হয়েছে পিরানহার ক্ষুধায়, অভিমানে ফিরিয়েছি অনিন্দিত…

Read Full News