Headlines

রাতের চেয়েও কালো ছিল ওদের কালো থাবা সেদিন

রাতের চেয়েও কালো ছিল ওদের কালো থাবা সেদিন। ওরা ছিল বিভৎস একদল নরপশু— এসেছিল ক্ষুধা মেটাতে ধর্ম-জাতিস্বত্ত্বার অজুহাতে, ওদের সাথে ছিল যারা—তাঁরা আছে আজও দিগুণ বেড়ে—এখনো ক্ষুধার্ত ওরা একইরকম। ওরা হত্যা করেছিল মানুষ, কারণ, ওরা মানুষ খেকো— আজও আছে ওরা ওৎ পেতে, কারণ, ওরা মানুষ খেকো। ওরা নির্যাতন করেছিল, ওরা ধর্ষণ করেছিল— কারণ, ওরা নির্যাতনকারী,…

Read Full News

২৫ শে মার্চ// শেখ বাতেন

আমরা যখন সর্বশেষ সমঝোতা উন্মুক্ত রেখেছিলাম, ওরা নতুন করে সৈন্য সমাবেশ করছিল আমরা যখন শেষবারের মত ইনসাফ চেয়েছিলাম ওরা ট্যাংকের চাকায় রাবার লাগাচ্ছিল নি:শব্দে শহরে প্রবেশ কবার জন্য, নেতারা ভেবেছিল বিষয়টি রাজনৈতিক ফলে এমন ভয়ংকর ঘটনার পূর্ব সতর্কতা ছিল না, নিজ রাষ্ট্রের ঘুমন্ত নাগরিকের ওপর পুর্ণাঙ্গ সামরিক হামলার এমন দৃষ্টান্তও ছিল না পৃথিবীতে। প্রথম রাতে…

Read Full News

যে পথে আমি যাইনি // রবার্ট ফ্রস্ট

যে পথে আমি যাইনি হলুদ বনের মধ্য দিয়ে দু’টি রাস্তা দু’দিকে চলে গিয়েছে,         একজন পথিক হিসেবে, হায়! দু’দিকে আমি যে যেতে পারি না। দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, এক দৃষ্টিতে একটি রাস্তার শেষপ্রান্ত পর্যন্ত তাকিয়েছিলাম         দূরে যেখানে সেটি লতা-গুল্ম চরে আরো এগিয়ে গিয়েছে বেঁকে; এরপর অন্য রাস্তাটি নিয়ে ভেবেছি যতটা পারি, হয়ত এটি আরো…

Read Full News

নাস্তিক ও তো ধার্মিক এক

একই (অ)মানুষ এদেশে মোল্লা ওদেশে পুরোহিত। একই (অ)মানুষ এদেশে মুসলসান ওদেশে হিন্দু। যুদ্ধটা দেশে দেশে তাই ধর্মের বেশে। নাস্তিক ও তো ধার্মিক এক, অন্ধকে বলে, এর চেয়ে মাথা উঠিয়ে পশ্চিমে অস্তগামী আবীর সূর্যটা দেখ!

Read Full News

মৃত জন – জিনিয়া রহমান

টের পাই আমার ভেতরেও মৃত এক জনের বাস কিছুতেই যার কিছু যায় আসে না। সে হাসে, কথা বলে কিন্তু তার দৃষ্টি আটকে থাকে ঘরের কোণে। সে খেলে, সে দৌড়ায় কিন্তু তার ভাবনা অন্য কোথাও। সে যেতে চায়, যেখানে আর যাওয়া যায় না। সে শুধু মৃত হয়ে পড়ে থাকে। জিনিয়া রহমান

Read Full News

পুড়বে না কোনোদিন আর –রুদ্র রায়হান

          আমাকে শুনিয়ে শুনিয়ে খোঁচা মেরে কথা বলো আমাকে দেখিয়ে দেখিয়ে নানান ছেলের সাথে যতই হাতে হাত ধরে চলো আমার জ্বলে না আর। কানে হেডফোন লাগিয়ে তোমার বিড়বিড় করে কথা বলা বন্ধুবেশী শরতের শিশিরদের সাথে তোমার হাই ফাইভ খেলা- আমায় পোড়ে না আর। তোমার অসভ্যের হাসি হাসা নিত্য নতুন পাণিপ্রার্থীর সাথে…

Read Full News

আমি বিহীন তোমার কেমন লাগে? // নীলা আক্তার

কে তাকাবে কাহার আগে, ঠোঁটের ভেতর ঠোঁট লুটোবে, কে ছুঁয়ে দেয় ঘুমের ভেতর আড়াল করে? কে এঁকে দেয় চিহ্ন সেসব বুকের ভেতর দস্যিপনায়, স্মৃতিরা সব হাতড়ে বেড়ায় এইসময়ে আমি বিহীন কেমন লাগে? রাত্রি দিনের সকল ভাগে, আমি বিহীন সবটা সকাল, কেমন লাগে? কেমন লাগে, কেমন লাগে, আমায় তোমার কেমন লাগে? আমায় ছাড়া কেমন লাগে? এক…

Read Full News

“বেদ বিধির পর শাস্ত্র কানা” -লালন শাহ

https://youtu.be/1lNW-1QnMlI বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার।। পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা চোগলখোরে। সাধু কানা অন বিচারে আন্দাজে এক খুঁটি গেড়ে, চেনে না সীমানা কার।। এক কানা কয় আর এক কানারে চল এবার ভবপারে। নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারে বার।। কানায় কানায় উলামিলা বোবাতে খায় রসগোল্লা। লালন তেমনি…

Read Full News