Headlines
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে

বাস থামলেই ভোক্তা বন্দি!

মায়ামি, নূরজাহান, জায়তুন—দাম বেশি, খাবারের মান নিয়ে পুরনো অভিযোগ; অভিযানের পরও বদলায়নি চিত্র? নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দূরপাল্লার বাসযাত্রীদের বড় একটি অংশের যাত্রাবিরতি হয় নির্দিষ্ট কয়েকটি হাইওয়ে রেস্তোরাঁয়। বিশাল পরিসর, একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী সামলানোর সক্ষমতা এবং বাস থামার কারণে এসব রেস্তোরাঁর ব্যবসা জমজমাট। কিন্তু প্রশ্ন উঠছে—যাত্রী যত বেশি, খাবারের মান ও ভোক্তা…

Read Full News

মুকসুদপুরে নীলকণ্ঠ মণ্ডলের সিটি গোল্ড কারখানায় ভাঙচুর-লুটপাটের অভিযোগ

প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের দাবি, মামলায় ১০ আসামি; গ্রেপ্তার ৩ — পেছনে জমি নিয়ে বিরোধের অভিযোগও। নীলকন্ঠ মণ্ডলের স্ত্রী বলছেন, তারা হামলার পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড় ভাটরা গ্রামে ‘নয়ন এন্টারপ্রাইজ’ নামে সিটি গোল্ডের একটি কারখানায় ঢুকে ভাঙচুর, মালামাল লুট এবং সেখানে থাকা নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ…

Read Full News

আমদানি মূল্য কমল ২০%, রাজস্ব বাড়ল ১২%—বাড়তি রাজস্ব এল কোথা থেকে?

চট্টগ্রাম কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৮১ হাজার ৪৭১ কোটি টাকা আদায়, তবে লক্ষ্যমাত্রার ঘাটতি ২০ হাজার ৮২৪ কোটি। নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায় আবারও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী এই কাস্টমস স্টেশন ৮১ হাজার ৪৭১ কোটি ৩৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৩৭ শতাংশ…

Read Full News
কাস্টমস হাউজ

চট্টগ্রাম কাস্টমস: পাঁচ বছরে লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় কত? নেতৃত্বে ছিলেন যারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানগুলোর একটি চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানি-নির্ভর এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ শুল্ক-কর আদায় করে সরকার। তবে লক্ষ্যমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়লেও গত পাঁচ অর্থবছরের হিসাব বলছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসের লক্ষ্যমাত্রা ও প্রকৃত রাজস্ব…

Read Full News
Bond facility

বন্ড সুবিধায় পিয়ারেজ নিটওয়্যার: ৬ কোটি ৯৪ লাখ টাকার দাবির পরও কী হয়েছিল?

রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিতে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা চালু করেছে সরকার। তবে এই সুবিধার বিপরীতে আমদানি করা পণ্য যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না, রপ্তানির সঙ্গে তার হিসাব মিলেছে কি না এবং বন্ডের শর্ত মানা হয়েছে কি না—তা তদারকির দায়িত্ব কাস্টমস বন্ড কমিশনারেটের। ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটের সরকারি অনলাইন ডাটাবেজে এমনই একটি প্রতিষ্ঠানের রেকর্ডে…

Read Full News

নাফ পোল্ডার প্রকল্পঃ কেন পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘গলার কাঁটা’?

নিজস্ব প্রতিবেদক নাফ নদীর তীরে উখিয়া ও টেকনাফে সীমান্ত নিরাপত্তা এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল পোল্ডার পুনর্বাসন প্রকল্প। ২০১৮ সালে অনুমোদনের সময় যার ব্যয় ছিল প্রায় ১৪২ কোটি টাকা, সেই প্রকল্পের প্রথম সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৬৮ কোটি ৬৭ লাখ টাকা। নির্ধারিত সময়েও কাজ শেষ হয়নি। প্রকল্পটি এখন দ্বিতীয় সংশোধিত পর্যায়ে। আর…

Read Full News
অপ্রতিম

অপ্রতিমকে হত্যা করা হলো, নাকি এখন তাকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে?

আইফোন, ‘লাইফস্টাইল’ ও এক শিশুর হত্যাকাণ্ডকে ঘিরে যত প্রশ্ন। কুমিল্লার ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের তদন্তে একদিকে উঠে আসছে আইফোন ছিনিয়ে নেওয়ার বয়ান, অন্যদিকে ৫ হাজার টাকার কথিত বিরোধ, অপ্রতিমের সঙ্গে বয়সে বড়দের মেলামেশা, তথাকথিত ‘অসম বন্ধুত্ব’ এবং তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মতো নানা প্রসঙ্গ। কিন্তু FollowUpNews-এর কাছে এই আলোচনার মধ্যেই আরও একটি…

Read Full News

কাস্টমস কর্মকর্তার সরকারি ল্যাপটপ ছিনতাই, মামলা না নিয়ে জিডি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম কাস্টমস হাউসের এক কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হয়েছে সরকারি ল্যাপটপ। ওই ল্যাপটপে কাস্টমসের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য ব্যবস্থায় প্রবেশের সুযোগ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে ঘটনার পর থানায় মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনায় সরকারি তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। The Daily Star-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০…

Read Full News