আপনারও আছে একই ২৪ ঘণ্টা
মানুষের জীবনে সবচেয়ে অদ্ভুত সমীকরণগুলোর একটি হলো— সবার জীবন এক নয়, কিন্তু প্রত্যেকের একটি দিন ২৪ ঘণ্টার। কারও হাতে কোটি টাকা, কারও পকেটে এক টাকাও নেই। কেউ নিজের বাড়িতে ঘুমায়, কেউ হয়তো রাত কাটানোর জায়গাটুকুও খুঁজে পায় না। কেউ গাড়িতে চড়ে অফিসে যায়, কেউ হেঁটে যায়। কারও হাতে সর্বশেষ মডেলের স্মার্টফোন, কারও হাতে ফোনই নেই।…
