Headlines

A Still Photography & Short Documentary Film Exhibition on Special Children

ফলোআপ নিউজ

📸 CALL FOR ENTRIES

ক্যামেরার ফ্রেমে বিশেষ শিশুদের জীবন, স্বপ্ন ও সম্ভাবনা— ৫০টি স্থিরচিত্র ও ৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের আহ্বান; নির্বাচিত ছবিতে সম্মানী, সেরা ছবিতে পুরস্কার এবং ছবি বিক্রির অর্থে শিশুর অংশীদারত্ব।

ফলোআপ নিউজ

Organised by FollowUpNews & REcNU
Every Child Is Special

বিশেষ শিশুদের জীবন, স্বপ্ন, অনুভূতি, প্রতিভা ও প্রতিদিনের সংগ্রামকে আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে FollowUpNews ও REcNU।

এই আয়োজনের মাধ্যমে আমরা বিশেষ শিশুদের জীবনকে আরও গভীরভাবে জানতে, তাদের স্বতন্ত্রতা ও সম্ভাবনাকে তুলে ধরতে এবং সমাজে অন্তর্ভুক্তি ও মানবিক দৃষ্টিভঙ্গি জোরদার করতে চাই।

📷 Still Photography

  • নির্বাচিত হবে মোট ৫০টি স্থিরচিত্র।
  • নির্বাচিত প্রতিটি ছবির জন্য ফটোগ্রাফারকে সম্মানী প্রদান করা হবে।
  • সেরা ৩টি ছবির জন্য থাকবে পুরস্কার।
  • প্রদর্শনীতে ছবিগুলো বিক্রির জন্য উন্মুক্ত থাকবে। কোনো ছবি বিক্রি হলে বিক্রয়মূল্যের ৫০% পাবেন ফটোগ্রাফার এবং বাকি ৫০% পাবেন ছবিতে থাকা বিশেষ শিশুটি।

🎬 Short Documentary Films

  • নির্বাচিত হবে ৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র।
  • নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ১টি সেরা প্রামাণ্যচিত্রকে পুরস্কৃত করা হবে।

👥 কারা অংশ নিতে পারবেন?

পেশাদার ও অপেশাদার— সব ধরনের ফটোগ্রাফার এবং স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাতারা অংশ নিতে পারবেন। বিশেষ শিশুদের জীবন ও অভিজ্ঞতাকে মর্যাদা, সংবেদনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তুলে ধরে এমন ছবি ও চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

📅 জমা দেওয়ার শেষ তারিখ

১ ডিসেম্বর ২০২৬

অংশগ্রহণ ও ছবি/চলচ্চিত্র জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

📞 01951-440901

এই আয়োজনের মাধ্যমে আমরা চাই, ক্যামেরার ফ্রেমে বিশেষ শিশুরা শুধু অন্যের দৃষ্টির বিষয় হয়ে না থাকুক; বরং তাদের জীবন, স্বপ্ন, আনন্দ, সম্ভাবনা ও নিজস্ব পরিচয়ও সবার সামনে উঠে আসুক।

FollowUpNews × REcNU
Every Child Is Special.