Headlines

কাব্যশ্রী সাহিত্য সম্মাননা ২০২৬ পেলেন এস এম কাইয়ুম

কাব্যশ্রী

কাব্যশ্রী সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬ ঘোষিত, ছোটকাগজ বিভাগে সম্মানিত হলেন এস এম কাইয়ুম।

কাব্যশ্রী
এস এম কাইয়ুম কবি, ণই পত্রিকার সম্পাদক এবং চলচ্চিত্র পরিচালক।

 

দেশের সাহিত্যাঙ্গনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঘোষণা করা হয়েছে “কাব্যশ্রী সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬”। বিভিন্ন শাখায় খ্যাতিমান ও উদীয়মান লেখক-সাহিত্যিকদের এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
ছোটকাগজ (লিটল ম্যাগাজিন) বিভাগে এবারের কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেয়েছেন লেখক ও সম্পাদক এস এম কাইয়ুম, তার সম্পাদিত সাহিত্য পত্রিকা “ণই”-এর জন্য।
নতুন ও প্রতিষ্ঠিত লেখকদের সৃষ্টিশীল সংলাপের ক্ষেত্র তৈরি এবং বিকল্প সাহিত্যচর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে ‘ণই’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এস এম কাইয়ুম মূলত পরিচিত একজন চলচ্চিত্র নির্মাতা ও কবি হিসেবে। তার দর্শনভিত্তিক আধুনিকতাবাদ, পুরাণ ও সমকালীন নাগরিক প্রতিচ্ছবির মিশেলে গড়া কাব্যভাষা ইতোমধ্যে পাঠকমহলে আলোচিত হয়েছে।

আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ। সাংগঠনিক অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সৈয়দা নাজনীন আখতার। সাহিত্য পুরস্কার বিভাগে কবিতায় ভূষিত হয়েছেন শামীম হোসেন, কথাসাহিত্যে আমেনা আফতাব, প্রবন্ধে মামুন রশীদ, শিশুসাহিত্যে দেওয়ান বাদল।