Headlines
অন্ধকার

ধর্ম, দুর্নীতি, দুবৃত্ত, যৌন অপরাধ ও মাদক: কীভাবে বাংলাদেশ হয়ে উঠলো এমন এক নরক?

ফলোআপ নিউজ ডেস্ক বাংলাদেশ কি সত্যিই বদলে যাচ্ছে? প্রশ্নটি করার আগে চারদিকে তাকাতে হয়। ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে উত্তেজনা, রাস্তায় মবের বিচার, রাজনৈতিক পরিচয়ে অপরাধীর ক্ষমতাবান হয়ে ওঠা, ঘুষ ও দুর্নীতির বিস্তার, মাদকের ভয়াবহ নেটওয়ার্ক, নারী ও শিশুর ওপর যৌন সহিংসতা— সবকিছু মিলিয়ে মনে হতে পারে, রাষ্ট্রের ভেতরে যেন আরেকটি রাষ্ট্র তৈরি হয়েছে। কিন্তু এটাকে…

Read Full News
বেসরকারি চাকরি

প্রায় ১৪ লাখ ৬৪ হাজার সরকারি চাকরিজীবীর বেতন কাঠামো নিয়ে রাষ্ট্রের যতটা মনোযোগ, দেশের বিপুলসংখ্যক বেসরকারি ও শ্রমজীবী মানুষের আয়, কর্মঘণ্টা ও জীবনযাত্রার নিরাপত্তা নিয়ে কি কোনো ভাবনা আছে?

নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল এসেছে। দীর্ঘদিন পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের এই উদ্যোগে তাদের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একই সময়ে দেশের বেসরকারি চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের বড় একটি অংশ এখনো এমন কোনো জাতীয় আয়-সমন্বয় কাঠামোর বাইরে, যেখানে মূল্যস্ফীতির সঙ্গে তাদের বেতন, কর্মঘণ্টা ও জীবনযাত্রার ব্যয়কে নিয়মিতভাবে…

Read Full News

এই তৌহিদী জনতা কি ইসলামের আদর্শ থেকে উদ্ভূত স্বতঃস্ফূর্ত কোনো শক্তি, নাকি মাফিয়াদের দ্বারা পালিত একই লাঠিয়াল বাহিনী?

ফলোআপ নিউজ ডেস্ক বাংলাদেশের রাজনীতিতে লাঠিয়াল বাহিনীর চেহারা বারবার বদলেছে। কখনো তারা ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মাঠে ছিল, কখনো ছাত্রদল কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে। ক্ষমতার পালাবদলে পুরোনো বাহিনী পিছু হটেছে, নতুন বাহিনী সামনে এসেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়— লাঠিয়াল বাহিনী কি সত্যিই বিলুপ্ত হয়েছে, নাকি শুধু তার পোশাক বদলেছে? এই প্রশ্নের সামনে সাম্প্রতিক সময়ে একটি নতুন…

Read Full News
দুর্নীতি

অফিসের ভেতর একেকজন ‘রাজা’: অব্যবস্থাপনা কীভাবে দায়িত্বপ্রাপ্তদের আরাম দেয়

একটি রাষ্ট্র যখন দুর্বলভাবে পরিচালিত হয়, তখন তার সবচেয়ে বড় ক্ষতি শুধু অর্থের অপচয় বা দুর্নীতির বিস্তার নয়। আরও গভীর একটি পরিবর্তন ঘটে— দায়িত্ব ও সুবিধার সম্পর্কটি উল্টে যায়। যার হাতে দায়িত্ব, তার কাজ কমতে থাকে। আর যারা তার অধীনে কাজ করে, কিংবা যে বহিরাগতরা তার অফিসের ওপর নির্ভরশীল, তারা ধীরে ধীরে তার কাজের বড়…

Read Full News
উগ্রবাদ

ভারতবিরোধিতার রাজনীতিঃ উগ্রবাদকে হাতিয়ার করে বাংলাদেশ কি নিজের জন্যই ফাঁদ তৈরি করছে?

ফলোআপ নিউজ ডেস্ক বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতা নতুন কোনো বিষয় নয়। সীমান্ত, পানি, বাণিজ্য, রাজনৈতিক প্রভাব, নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য— বিভিন্ন প্রশ্নে ভারতের নীতির সমালোচনা করার যথেষ্ট বাস্তব ভিত্তি রয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজের স্বার্থে ভারতের সঙ্গে দর-কষাকষি করাও স্বাভাবিক। কিন্তু প্রশ্নটি তখনই জটিল হয়ে ওঠে, যখন ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে ধর্মীয়…

Read Full News
তৌহিদী জনতা

মাদকে ভাসছে বাংলাদেশ, কিন্তু “নৈতিকতা”র শত্রু নৌকাবাইচ কেন?

যে সমাজে মাদককে ঠেকানো কঠিন, দুর্নীতি থামানো কঠিন, চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ অসহায়, নারী ও শিশুর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ— সেই সমাজে নৌকাবাইচ, গান, বাউল, মাজার বা বৈশাখই কেন নৈতিকতার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে? প্রশ্নটি নৌকাবাইচ নিয়ে নয়। প্রশ্নটি আসলে নৈতিকতার অগ্রাধিকার নিয়ে। একটি সমাজে কোন বিষয়কে আমরা ‘সবচেয়ে বড় সমস্যা’ হিসেবে চিহ্নিত করছি, সেটি অনেক কিছু…

Read Full News
পরিশিলীত উগ্রবাদ

উগ্রবাদী নয়, কিন্তু ঘৃণার একই বয়ানের পরিশীলিত সংস্করণ

বাংলাদেশের সামাজিক পরিসরে নতুন এক ধরনের চরিত্র ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তারা সরাসরি উগ্রবাদী নয়, উগ্রবাদীদের সমর্থনও করে না। বরং নিজেদের শিক্ষিত, আধুনিক, প্রগতিশীল কিংবা সচেতন মানুষ হিসেবেই উপস্থাপন করে। কিন্তু তাদের কথাবার্তা ও সামাজিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়—উগ্রবাদীরা যেসব বিষয়কে ঘৃণার লক্ষ্য বানায়, যেসব মানুষকে ‘অন্য’ হিসেবে চিহ্নিত করে এবং যেসব জীবনধারাকে সমাজের জন্য…

Read Full News

গ্রেনেড, গুলি ও আমাদের বিবেক

২১ আগস্ট থেকে ১৫ আগস্ট—বাংলাদেশে রাজনৈতিক হত্যাকে আমরা কেন বারবার ‘জায়েজ’ করার চেষ্টা করি? ফলোআপ নিউজ ডেস্ক বাংলাদেশের ইতিহাসে কিছু দিন ক্যালেন্ডারের তারিখ নয়— জাতির বিবেকের ওপর খোদাই হয়ে থাকা ক্ষত। ১৫ আগস্ট ১৯৭৫। ২১ আগস্ট ২০০৪। দু’টি ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। হত্যার পদ্ধতি আলাদা। সময়ও আলাদা। কিন্তু একটি ভয়ংকর জায়গায় এসে তারা একে অন্যের…

Read Full News