Headlines

‘প্রেম’ -দিব্যেন্দু দ্বীপ

ও চমকে উঠল। বলে, শাখা-সিঁদুরের প্রশ্ন কেন আসছে? বললাম, যে কারণে তুমি এতক্ষণ বোরখা পরেছিলে ঠিক একই কারণে এখন শাখা-সিঁদুর পরতে হবে। ও না বুঝে হকচকাল। বুঝিয়ে বললাম। শাঁখারী বাজার গিয়ে এক জোড়া শাখা কিনে ও সিুঁদর পরে নিল। খোঁচা দিয়ে বললাম, এবার আর কেউ সন্দেহ করবে না। স্ত্রী বলার আগেই সিম্বল দেখে বুঝে নেবে।…

Read Full News

ইংরেজি সাহিত্য: জ্যাক লন্ডন

জ্যাক লন্ডন একসময় ভবঘুরে ও গৃহহীন অবস্থায় দিনযাপন করেছেন। এক শহর থেকে অন্য শহরে কাজের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। রেলগাড়ীতে চড়ার মত পয়শাও তার ছিল না। এ বিষয়গুলো তিনি তাঁর ‘দ্য রোড গ্রন্থে’ উল্লেখ করেছেন। রাজনৈতিক দর্শন হিসেবে একজন সমাজতান্ত্রিক ধ্যান-ধারনার সমর্থক ছিলেন তিনি। সমাজতান্ত্রিক আন্দোলনে সরকারের উৎপাটন, নিপীড়নকে ‘দি আয়রন হীল গ্রন্থে’ চিত্রিত করেন। সামুদ্রিক…

Read Full News

ক্লান্ত আমি ওদের পাশে অমানুষ হয়ে দাঁড়িয়ে থাকি

প্রতিকূলতা ছিল, প্রতিকূলতা আমি তৈরি করেছিও, চারপাশে এখন বাধার পাহাড়। একটা ডিঙ্গোলে আরেকটা, ছোট ছোট বৃত্তে এখন আমর জীবন। অবারিত মাঠ নেই, মুক্তি নেই, দুর্বল হৃদয় আমাকে সীমাবদ্ধ করেছে অক্ষমতার আক্ষেপে। পারি না অনেক মানুষের মতো খোড়া কুকুরগুলোকে পাশ কাটাতে। ক্লান্ত আমি ওদের পাশে অমানুষ হয়ে দাঁড়িয়ে থাকি কয়েকটি দলিত সাদা ঘাসের প্রাণ ফিরাতে। দিব্যেন্দু…

Read Full News

দিব্যেন্দু দ্বীপ-এর মধ্য রাতের বোধোদয়

১ তোমাকে যে চায় সে নতুন, ক্ষণে ক্ষণে একেক আমি, প্রেমটুকু শুধু সত্য, মানুষ মিথ্যা। ২ সবটুকু আলোর বিনিময়ে তবু আমি তোমাকে চাই। ৩ উল্কাপিণ্ডের মতো হঠাৎ এসে প্রাত্যহিক আলোটুকু নিভিয়ে চলে গেল সে। ৪ আকাশে যেমন চাঁদ ওঠে না, কাউকে তেমন ভালবাসাও যায় না। তবু চারিদিকে কত জ্যোৎস্ন, কত প্রেম! ৫ মধ্য রাতে তুমি…

Read Full News
সুবর্ণা

কী বলে ডাকি তাকে? // দিব্যেন্দু দ্বীপ

সাগরকে বললাম সাগর, কয়েক শো মাইল পেরিয়ে লোকালয়ে এসে বললাম, সাগর, সাগর রেগে কয়, “আমি তো নদী!” গ্রামের পাশ দিয়ে বয়ে যেতে দেখে বললাম, নদী, নদী রেগে কয়, “আমি তো খাল!” এরপর আবার ফিরে গেলাম, গিয়ে বললাম, পানি, সাগর শুধু তাকিয়ে রয়, নদীও চুপ, খালেরও সেই একই রূপ।

Read Full News

একটি ‘জারজ ডিপার্টমেন্ট’ এবং আমি এক মন্দ ছাত্র

অনেক দিন ধরে লেখাটিতে হাত দেওয়ার কথা ভাবছি, কিন্তু নানান ব্যস্ততায় হয়ে উঠছিল না। অবশেষে জীবন-জীবীকার ফাঁকে ফাঁকে লেখাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একটি চ্যাপ্টার ডিঙ্গিয়ে লেখাটি শুরু করলাম। চ্যাপ্টারটি বই বের করার সময় যোগ করা যাবে। ডিপার্টমেন্টটির বয়স তখন দশ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সান্ধ্য কোর্সের মত এটিও তখন সান্ধ্য কোর্স। ডিপ্লোমা করানো হয়,…

Read Full News
আমার অবিশ্বাস

আমার অবিশ্বাস

বিশ্বাস করি না, নষ্ট-ভ্রষ্ট স্বদেশ, তোমায় আর বিশ্বাস করি না। দুর্বৃত্ত এবং সরকার চল্লিশ বছরে মিলেমিশে ওরা একাকার। ওদের আছে ধর্মের ঢাল, ৫৭ ধারার ফাল। এ দিয়েও হয় না, শাঁক দিয়ে মাছ ঢাকা যায় না। অবশেষে ওরা র‌্যাব দিয়ে মারে বিনা বিচারে। দিব্যেন্দু দ্বীপ

Read Full News
মারুফা জ্যোতি

পরমেশ্বর // দিব্যেন্দু দ্বীপ

বন্দী ঈশ্বরের আভাস পেয়ে হেঁটেছি তোমারর পিছে পিছে। বিমুখ হইনি, অনুগত ঈশ্বরকে ঘুম পাড়িয়ে তুমি গেড়ুয়া বসন খুলেছ মাত্র। ষাষ্টাঙ্গে এখন তুমি ধ্যানমগ্ন, ফুল-বেলপাতা, ধুপ ধুনোর সুঘ্রাণ, মোমবাতি প্রজ্বলিত– আধো আলো আধো ছায়াতে তোমার নগ্ন নিথর দেহ প্রকম্পিত। হঠাৎ মোহাচ্ছন্ন নীরব নিনাদ রাত নৈঃশব্দ্য ভেঙ্গে চৌচির করে জাগিয়ে তুলেছে তোমার আমার পরমেশ্বর।

Read Full News