Headlines

ভগবান, তোমাকে নয় // দিব্যেন্দু দ্বীপ

সভ্যতার সীমানা এখনো ঠিক কত দূরে ভগবান তোমা হতে? তুমি, নাকি দুবৃত্ত চালায় এমনতর পৃথিবীটা কোনোমতে? ভগবান তুমি আল্লাহ হয়েছো পাকিস্তানে, পুড়িয়ে মারে ওরা নারীকে নগ্ন করে। ভগবান তুমি তো ভগবানই আছো ভারতবর্ষে কিছু কি লাভ হয়েছে তাতে কৃষকের ঘরে ঘরে? সভ্যতার সীমানা এখনো ঠিক কত দূরে ভারতবর্ষ হতে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত— একই দস্যুবৃত্তি চলে…

Read Full News

চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না

চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না। সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ॥ অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল। জরাভারাতুরে নবীন করো ওহো সুধাসাগর ॥  

Read Full News

ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়

ঈশ্বর জানে কত মহেশ্বর সৃষ্টি করতে হয় স্রষ্টা হতে গিয়ে। সত্য হয়ে ভালোবাসা হারায়, ঈশ্বর ঠিক মেনে নেয় হাসিমুখে সৃষ্টিতে পরাজয়। খোঁজে সে মানুষে আশ্রয়। শুধু পূজারি জানে না– দেবতারাও আজ প্রার্থনারত, প্রাণ-প্রকৃতিতে নিমগ্ন হয়ে ওরা চায় ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়।

Read Full News

অপরাধের চেয়েও স্বাধীন -নিঝুম জ্যোতি

কত যে গোপন অসুখ থাকে মানুষের, কেউ কি জানতে পারে তা কখনো? তীব্র ব্যতিক্রম-কঠোর, সতর্ক আসক্ত জীবন, কখনো তা নিষিদ্ধ ধর্ম-শাস্ত্রের চেয়েও সৃষ্টিশীল, কাল্পনিক। কত যে গোপন ভালোবাসা থাকে মানুষের, কেউ কি জানতে পারে তা? কখনো তা অপরাধের চেয়েও স্বাধীন, সত্যের চেয়েও অবাধ, নিমগ্ন।

Read Full News

”মানুষ ভজলে সোনার মানুষ হবি”

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।। লালন সাঁই

Read Full News

বই // হুমায়ুন আজাদ

বইয়ের পাতায় প্রদীপ জ্বলে  বইয়ের পাতা স্বপ্ন বলে।  যে-বই জুড়ে সূর্য ওঠে  পাতায় পাতায় গোলাপ ফোটে  সে-বই তুমি পড়বে।  যে-বই জ্বালে ভিন্ন আলো  তোমাকে শেখায় বাসতে ভালো  সে-বই তুমি পড়বে।  যে-বই তোমায় দেখায় ভয়  সেগুলো কোনো বই-ই নয়  সে-বই তুমি পড়বে না।  যে-বই তোমায় অন্ধ করে  যে-বই তোমায় বন্ধ করে  সে-বই তুমি ধরবে না।  …

Read Full News

অপদার্থ হলে তুমি পিছু ফিরবে -তসলিমা নাসরিন

তুমি মেয়ে, তুমি  ভালো করে মনে রেখ তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে লোকে তোমাকে আড়চোখে দেখবে। তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে লোকে তোমার পিছু নেবে, শিস দেবে। তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে লোকে তোমাকে চরিত্রহীন বলে গালি দেবে। যদি তুমি অপদার্থ হও তুমি পিছু ফিরবে তা না হলে যেভাবে যাচ্ছ, যাবে।  

Read Full News